IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> রাজশাহী >> বাঘায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

আত্মগোপনে অভিযুক্তরা

বাঘায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ধর্ষণ, গণধর্ষণ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘার পদ্মার চরাঞ্চলের চতুর্থ শেণির এক ছাত্রী(১১) কে ধর্ষণের অভিযোগে শিমুল হোসেন (৩০) নামের একজনকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রীর চাচা সাইদুর রহমান।

মঙ্গলবার (১৩ জুন) রাতে তিনি বাদি হয়ে পলাশি ফতেপুর গ্রামের মোজাম হোসেনের ছেলে শিমুল হোসেন, আব্দুর রহিমের ছেলে পারভেজ আলী (২৩) ও আসলাম ব্যাপারির ছেলে রকি আহমেদ (১৮) এর বিরুদ্ধে বাঘা থানায় ধর্ষনের অভিযোগে মামলাটি দায়ের করেন।

বুধবার (১৪ জুন) সকালে শারিরিক পরীক্ষার জন্য ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানোর হয়। উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ছাত্রীর মা আমেরজান বিবি সৌদি প্রবাসি। পিতা জাহিদুল ইসলাম ঢাকায় রিকসা চালান। ওই ছাত্রী ও তার ছোট ভাই দাদার কাছে থেকে লেখা পড়া করে। মঙ্গলবার স্কুলে না যাওয়ায় ছাত্রীর চাচা সাইদুর রহমান বকাঝকা করেন।

এর পর সে বাড়ি থেকে বের হয়ে চকরাজাপুর বাজারে যাওয়ার পাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। অপরদিকে মোটর বাইকে আসছিল ওই ৩জন। ফাঁকা রাস্তায় ছাত্রীকে একা পেয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তারা উদপুর গ্রামের আমিনের খাপালের পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিমুল হোসেন হোসেন ছাত্রীকে ধর্ষন করে। অপর ২জন- পারভেজ আলী(২৩) ও রকি আহমেদ পাহারা দিচ্ছিল।

মামরার বাদি সাইদুর রহমান জানান,ছাত্রীর মুখে বিষয়টি জানার পর এলাকার লোকজন তাদের ধাওয়া করে। এর পর তারা আত্মগোপনে চলে যায়। পরে মঙ্গলবার (১৩ জুন) রাতে শিমুল হোসেনকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, দ্বিতীয় সিপটের ১২ টার ক্লাশে তার স্কুলে আসার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ১০ টার দিকে ঘটনার কারণে স্কুলে আসেনি বলে জানেন।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার বলেন, দুই সন্তানের জনক শিমুলসহ অপর ২জন পারভেজ ও রকি আহমেদ দিনমজুর। রাজ মিস্ত্রী থেকে যখন যে কাজ পান করেন। আইনের মাধ্যমে ভ’ক্তভ’গি বিচার এবং দোষীরা সাজা পাক, সেটা চাই।

সরেজমিন ঘটনাস্থল এলাকায় গিয়ে মামলায় অভিযুক্তদের পাওয়া যায়নি। শিমুলের বাড়ি ছিল তালাবদ্ধ। তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। রকির পিতা আসলাম ব্যাপারি জানান, তার ছেলে শিমুল হোসেনের সাথে কাজ করে। সেই সুবাদে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জেনেছেন বিষয়টি নিয়ে মামলা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। ছাত্রীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031