IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> কৃষি >> মান্দায় অনাবৃষ্টিতে আউশ চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

মান্দায় অনাবৃষ্টিতে আউশ চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : কাঙ্খিত বৃষ্টির দেখা নেই দীর্ঘদিন। বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে চলছে না সেচ পাম্প। পানির অভাবে মাঠে হালচাষ করতে না পারায় পতিত অবস্থায় পড়ে আছে ফসলি জমি। এতে চলতি মৌসুমে আউশের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আউশ ধান মুলত: বৃষ্টিনির্ভর। মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আউশ চাষের ভরা মৌসুম। কিন্তু এবছর বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা জমিতে হালচাষ করতে পারেনি। অনেক মাঠে সেচপাম্প চালু করা হলেও বিদ্যুতের লোডশেডিং এর কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। এসব কারণে এ মৌসুমে আউশ চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।

কৃষকেরা বলেছেন, বোরো মৌসুমে সবধরণের সারের দাম প্রতিবস্তায় ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে। আউশ চাষের আগে প্রতিবস্তা সারের দাম আবারও ২৫০ টাকা করে বাড়িয়েছে সরকার। বৃষ্টি না হওয়ায় সেচকাজেও গুনতে হবে অতিরিক্ত টাকা। এ অবস্থায় বাড়তি খরচের বোঝা মাথায় নিয়েই আউশচাষে মাঠে নেমেছেন কৃষকেরা।

তারা আরও বলেন, আউশ ধানের চারা ২০ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপন করতে হয়। চারার বয়স বেশি হলে ধানের ফলন কমে যাবে। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৩০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুন) পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ১২৯০ হেক্টর। উপজেলায় এ মৌসুমে বিআর একুশ, ব্রি-ধান ৪৮, ৭৫, ৫৫, ৬৩ ও ৫৬ জাতের ধান চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার নাড়াডাঙ্গা গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, চলতি মৌসুমে ১০ বিঘা জমিতে আউশ ধানের আবাদ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে আড়াই বিঘা জমিতে এ ধানের চারা রোপন করেন। অবশিষ্ট জমি এখনও পতিত অবস্থায় পড়ে আছে। বৃষ্টিপাত না হলে সেচের বাড়তি খরচ দিয়ে এ আবাদের চাষ করতে হবে।

নুরুল্লাবাদ গ্রামের কৃষক মনসুর রহমান বলেন, প্রতিবছর বৃষ্টির পানিতেই আউশ ধানের চাষ করা হত। বৃষ্টিপাত না হওয়ায় এবছর ফসলের মাঠগুলো খাঁ খাঁ করছে। তাই সেচ দিয়ে চলছে জমি চাষ। এতে বাড়তি খরচ গুনতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, মুলত: বৃষ্টির পানিতেই আউশ ধানের আবাদ হয়ে থাকে। কিন্তু এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাঠগুলোতে রোপন কাজ তেমন শুরু হয়নি। তবে সেচ দিয়ে আগামি সপ্তাহের মধ্যে পুরোদমে রোপন কাজ শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930