IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> মেসির নামে স্টেডিয়াম

মেসির নামে স্টেডিয়াম

ধূমকেতু নিউজ ডেস্ক : স্পেনের পেশাদার ফুটবল ক্লাব বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী এমিলি রৌসাদ ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে জয়ী হলে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পের নাম বদলে রাখা হবে লিওনেল মেসির নামে। তবে এ বিষয়ে সবার অনাপত্তি নিশ্চিত করতে একটি গণভোটের আয়োজন করবেন তিনি। খবর মিররের।

গত মাসে বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জোসেফ মারিয়া বার্তেমেউ। তাই নতুন প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য আগামী জানুয়ারিতে বার্সেলোনার ক্লাব নির্বাচন। সেখানে লড়বেন রৌসাদও।

এরই মধ্যে বেশ কয়েকজন নিজেদের সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেছেন। শুরু করে দিয়েছেন তাদের প্রচারণার কাজ। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রৌসাদও সভাপতি প্রার্থী হিসেবে নিজের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, চলতি মৌসুম শেষে মেসির চুক্তি শেষ হয়ে যাবে ঠিক। তবু তিনি বার্সার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবেন। আমরা ন্যু ক্যাম্পের নতুন নাম ন্যু ক্যাম্প লিও মেসি রাখার জন্য একটি গণভোটের আয়োজন করব।’

ন্যু ক্যাম্প বার্সেলোনার ঐতিহ্যবাহী স্টেডিয়াম। ক্লাবটির ইতিহাসের সঙ্গে, বহু সফলতার সঙ্গে জড়িয়ে আছে এই নাম। সেই নামটিই এবার পরিবর্তন করে রাখা হবে মেসির নামে!

এছাড়া নির্বাচিত হলে আগামী মৌসুমে নেইমার ও আরেকজন তারকাকে দলে ভেড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন রৌসাদ।
সেই সঙ্গে মেসিকে ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী গ্রীষ্মেই মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন দিনে দিনে আরও জোরালো হচ্ছে। তাই মেসির নামে স্টেডিয়ামের নামকরণ তাকে ক্লাবে রাখার একটি কৌশল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31