IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পোরশায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৫ হাজার মেঃ টন

৩০০ কৌটি টাকার ব্যবসার সম্ভাবনা

পোরশায় আম উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৫ হাজার মেঃ টন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশার সর্বত্রই এখন আম আর আম। বাগানেতো আছেই তারপরেও হাটে বাজার সহ সব জায়গাতে শুধু আম। এরই মধ্যে বাজারে এসেছে গোপালভোগ, মোহনভোগ, ল্যাংড়া, খিরসাপাত, বিভিন্ন জাতের গুটি আম সহ নান জাতের বাহারী সুস্বাধু আম। এ উপজেলায় চলছে আমের বিরামহীন বেচাকেনা। আম ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকদের গাছ থেকে আম নামানো এবং বাজারজাত করনের জন্য যেন ফুরসত নেই। আম প্যাকেট জাত করনে ব্যাস্ত তারা। আর এই আমের কারণে আমের জেলা বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের মত চাঙ্গা হচ্ছে এ উপজেলার অর্থনীতি।

উপজেলার পোরশা বাজার, সরাইগাছি মোড়, নোচনাহার বাজার, নিতপুর, গাঙ্গুরিয়া, শিশা সহ বিভিন্ন বাজারে শতাধীক আড়তে প্রতিদিন প্রায় ৩৫-৪০লাখ টাকার আম বিক্রি হচ্ছে। আমের ব্যবসার জন্য কয়েক হাজার লোকের মৌসুমি কর্মসংস্থানও হয়েছে। এ ব্যবসা চলবে জুলাই পর্যন্ত। আম ব্যবসার সাথে জড়িতদের মতে মৌসুমি কর্মসংস্থানের ফলে পোরশার অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হয়েছে। সে সঙ্গে বেড়েছে ব্যাংক লেনদেন। এসব তথ্য পাওয়াগেছে উপজেলা কৃষি বিভাগ থেকে।

উপজেলার বিভিন্ন আম বাজার ঘুরে দেখা গেছে, আম বাজার গুলি ক্রেতা-বিক্রেতায় মুখরিত থাকছে প্রতিনিয়ত। এ কারনে জমে উঠেছে আমের ব্যবসা। ফলন ভাল থাকায় এবারে পোরশায় কয়েকশত কৌটি টাকার আম বানিজ্য হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। উপজেলা থেকে প্রতিদিন ঢাকা, টাঙ্গাইল, সিলেট, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরও বেশী আমের ব্যবসা হবে বলে ব্যাবসায়ীরা আসা করছেন। এ উপজেলায় যে হারে আম বাগান হচ্ছে এর ভাল ফলন ও উৎপাদনের লক্ষ্যে এখানে আম গবেষনাগার হলে মালিক ও ব্যবসায়ীদের জন্য ভাল হবে বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার মেট্রিকটন। এতে ২৭০ কৌটি থেকে ৩০০ কৌটি টাকার ব্যবসা হবে। এ উপজেলার আম অধিকতর মিষ্টি ও নিরাপদ হওয়ায় দেশে এবং বিদেশে চাহিদা রয়েছে। বিদেশে রপ্তানীযোগ্য আমের জন্য বিভিন্ন আম বাগানে ইতোমধ্যে প্রায় ৬০ লক্ষ ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এছাড়াও রপ্তানীযোগ্য, গুণগতমান সম্পন্ন আম উৎপাদনের লক্ষ্যে উত্তম কৃষি চর্চা এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আম উৎপাদনের জন্য উপজেলা কৃষি বিভাগ কাজ করছে বলে তিনি জানান। ভবিষ্যতে এখানে আরো বেশী আম উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়ও ইতোমধ্যে পোরশার আম দেশের সর্বত্র ব্যাপক পরিচিতি ও সাড়া ফেলেছে বলে তিনি মনে করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930