IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বাগমারায় মাড়িয়া ইউনিয়নে জিআর চাল বিতরণ

বাগমারায় মাড়িয়া ইউনিয়নে জিআর চাল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় মাড়িয়া ইউনিয়নে গরীব, দুস্থ ও অসহায় লোকজনের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ জুন) সকাল ১০ টায় জিআর চাল বিতরণ উপলক্ষ্যে মাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিআর চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উদ্দীন আবুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, বিট অফিসার এসআই আব্দুল মজিদ, ইউপি সচিব বেলাল হোসেন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, দুলাল উদ্দীন, আঞ্জুয়ারা বেগম, তহমিনা বেগম প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সারা দেশের ন্যায় মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে।

এরআগে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি মাড়িয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিকের সকল প্রকার সেবার ব্যবস্থা করেছেন। স্বল্প খরচে এই ডিজিটাল সেন্টার থেকে প্রয়োজনীয় সকল সেবা পাওয়া যাচ্ছে। এসময় মাড়িয়া ইউনিয়নের উদ্যোক্তা জহুরুল ইসলাম ও জান্নাতুন ফেরদাউস উপস্থিত ছিলেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা প্রদানের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31