IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> কোরবানির গরুর নাম জানালেন বুবলী

কোরবানির গরুর নাম জানালেন বুবলী

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এবার ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি হলো নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। অন্যটি নিমার্তা সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’। সিনেমায় তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব।

সিনেমা দুইটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বুবলী। এরই মধ্যে এবার ঈদ নিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বুবলী বলেন, এবার ঈদ কাটবে আমার সন্তান শেহজাদ খান বীরকে ঘিরে।

কারণ তার বাবা- মা আমিই। কাজের বাইরে তাকে আমার সর্বোচ্চ সময় দিতে চাই। তার আনন্দই আমার আনন্দ। এবার ঈদে আমাদের কোরবানির গরুর নামকরণ করা হয়েছে ‘মহারাজ’। ভালোবেসেই এই নাম রাখা। ঈদের দিন এইসব নিয়েই কেটে যাবে।’

এদিকে ‘ক্যাসিনো’ সিনেমায় বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন নিরব, তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।

বুবলী বলেন, সিনেমাটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। এরই মধ্যে সিনেমার প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল, অ্যাকশন ঘরানার সিনেমা এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে সিনেমাটি।

অন্যদিকে ঈদে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। সিনেমাটি নিয়ে প্রচারণায় অংশ হিসেবে শনিবার (২৪ জুন) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেইখানে শবনম বুবলী বলেন, আমরা অন্যরকম একটি আড্ডা দিতে এসেছি। আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি। আমরা শুধু প্রহেলিকা সিনেমা নিয়ে আড্ডা দেবো। একটা ভালো সিনেমা করেছি। বলবো না বিশাল কিছু বানিয়ে ফেলেছি। আপনারা গণমাধ্যমের বন্ধুরা আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি আপনাদের পাশে পাব।

এরই মধ্যে সিনেমাটির ‘মেঘের নৌকা’ ও ‘হৃদয় দিয়ে’ শিরোনামের গান দুটি আলোচিত হয়েছে। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31