ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৯ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (৯ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও কর্ণহার থানা ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৫৭.২০ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


