IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রীকার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না : এমপি চাঁদযুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত ইরানেরদুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে বৃষ্টি-বন্যায় ৩৭ জনের মৃত্যু

ভারতে বৃষ্টি-বন্যায় ৩৭ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি-বন্যায় গত তিন দিনে ৩৭ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। গত রাতে যমুনা নদীর পানি ২০৫ দশমিক ৩৩ মিটারে পৌঁছায়।

অপরদিকে মঙ্গলবার সকালে যমুনার পানি ২০৬ দশমিক ২৪ মিটার রেকর্ড হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তাদের নেওয়া হবে বলে জানানো হয়।

বন্যাকবলিত এলাকায় ১৬টি কন্ট্রোল রুম স্থাপন করেছে দিল্লি সরকার। এদিকে জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, গত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো দিল্লিতে এত বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৮২ সালে একই ধরনের পরিস্থিতি দেখা যায়। সে সময় ২৪ ঘণ্টায় ১৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এবারও নজিরবিহীন বৃষ্টিপাত দেখছে দিল্লিবাসী।

শুক্রবার সন্ধ্যা থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হয়। সারারাত বৃষ্টি হওয়ার পর শনিবার সকালেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ফলে সকাল থেকেই রাজধানীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শনিবার বৃষ্টি থামার পরিবর্তে তা আরও তীব্র হয়। গত কয়েকদিন ধরেই একই রকম পরিস্থিতি বিরাজ করছে।

এই পরিস্থিতিতে দিল্লিতে সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারি কর্মীদের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন দিল্লিসহ উত্তর ভারতের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হবে। যদিও বৃষ্টির কারণে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পাচ্ছে রাজধানী। কয়েকদিন ধরে সেখানে তাপমাত্রা কিছুটা কমেছে।

প্রবল বৃষ্টিতে প্রায় পুরো উত্তর ভারতেই নাজেহাল অবস্থা। সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করতে পদক্ষেপ নিয়েছে।

এই অঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি উপচে পড়ছে। শহরের অনেক রাস্তা-ঘাট এবং বাড়ি-ঘর হাঁটু পানিতে ডুবে গেছে। রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031