IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> বিশেষ নিউজ >> শিক্ষা >> বিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের পা খালি, শিক্ষকদের পায়ে জুতা

একই স্কুলে দুই নিয়ম

বিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের পা খালি, শিক্ষকদের পায়ে জুতা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৬৪নং কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আগত সকল শিক্ষার্থীদের সিঁড়িতে স্যান্ডেল-জুতা খুলে শ্রেণি কক্ষে গিয়ে পাঠগ্রহণ করতে হয় আর পুরো বিদ্যালয় জুড়ে শিক্ষকরা পায়ে জুতা পড়ে করেন চলাফেরা। একই স্থানে দুই নিয়ম চলে আসছে বহু বছর ধরে। শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা দানের জন্যই এমন নিয়ম চালু করেছেন ঐ স্কুলের প্রধান শিক্ষক রেজাউন নবী।

বুধবার (১২ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনে ওঠার সিঁড়িতে শিক্ষার্থীরা স্যান্ডেল-জুতা খুলে রেখে যার যার শ্রেণিকক্ষে গিয়ে পাঠগ্রহণ করছেন। বিদ্যালয়ের অভ্যন্তরে চলাফেরা এমন কি টয়লেটেও খালি পায়ে যেতে হচ্ছে তাঁদের। আর ঐ স্কুলের শিক্ষকরা জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। বিদ্যালয়ের অভ্যন্তরের অফিস কক্ষে, টয়লেটে যাতায়াতসহ সকল কাজে শিক্ষকরা পায়ে জুতা পড়ে চলাফেরা করছেন।

অথচ কোন কারণে শিক্ষার্থীরা বাহিরে গেলে বিদ্যালয়ের নিচে সিঁড়িতে রাখা স্যান্ডেল কিংবা জুতা পায়ে দিয়ে যেতে হচ্ছে আবার বিদ্যালয়ের অভ্যন্তরে যাওয়ার সময় ওই সিঁড়িতে স্যান্ডেল-জুতা খুলে রেখে যেতে হচ্ছে। একই স্থানে শিক্ষার্থীদের জন্য এক নিয়ম আর শিক্ষকদের জন্য আরেক নিয়ম চালু করা হয়েছে। শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের অভ্যন্তর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এমন ব্যবস্থা বলে জানান ওই স্কুলের শিক্ষরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউন নবী জানান, ছোট শিশুরা পায়ে স্যান্ডেল-জুতা পড়ে শ্রেণি কক্ষে এলে কক্ষগুলো নোংরা হয়ে যায়। আর বাচ্চাদের পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং ছোট বেলা থেকেই পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান আহরোনের জন্যই মূলত এমন নিয়ম চালু করেছি। আর আমরা শিক্ষকরা যেহেতু বড় তাই আমরা খালি পায়ে না চলাফেরা করে পায়ে জুতা পড়ে চলাফেরা করছি।

একই বিদ্যালয়ে শিক্ষার্থী আর শিক্ষকদের জন্য আলাদা নিয়ম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যালয় অপরিস্কার হলে তা পরিস্কার করা খুবই কঠিন। আর শিক্ষার্থীদের হাতেও শ্রেণি কক্ষগুলো ঝাড়– দিয়ে পরিস্কার করে নেওয়া সম্ভব নয় জন্যই এমন নিয়ম করা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, স্কুলটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এই নিয়ম চালু করছে। একই স্কুলে দুটি নিয়ম কেন শিক্ষকরা জুতা পায়ে শ্রেণিকক্ষে চলাফেরা করছে আর শিক্ষার্থীরা খালি পায়ে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদের পা থেকে বারবার জুতা খোলামেলা করতে হবে বলেই হয়তো তাঁর জুতা পড়েই শ্রেণিকক্ষে ঘুরাফেরা করছে। শিক্ষকদের দেখেই ছাত্র-ছাত্রীরা শিখবে আর সেখানে এই অবস্থা হলে শিক্ষার্থীরা কি শিখবে বলে অপর প্রশ্ন করলে তিনি কোন উত্তর প্রদান করেন নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউসুফ সিদ্দিক রেজা বলেন, একই বিদ্যালয়ে শিক্ষার্থীরা খালি পায়ে চলাফেরা করবে আর শিক্ষকরা জুতা পায়ে চলাফেরা করবে এমন হতে পারে না। বিষয়টি খুবই দৃষ্টিকটুর দেখায়। আমি দ্রæত বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031