IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : কৃষিমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন এবং তার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হবে। তারপরও বিএনপি যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তাহলে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে।

বৃহস্পতিবার( ১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়ায় আধুনিক পদ্ধতিতে আম চাষের বাগান পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, স্থানীয় আওয়ামী লীগের নেতারা ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আন্দোলন করে, সন্ত্রাস করে বিএনপি নির্বাচনকে ব্যাহত করতে চায়, বানচাল করতে চায়। বিএনপি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকেও বানচালের চেষ্টা করেছিল। বিএনপি ২০১৩-১৪ সালে ৩০০ এর বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের চেয়েও বেশি বর্বরোচিত, পৈশাচিক ও নিষ্ঠুর ছিল এসব নির্যাতন। নির্দলীয় সরকারের দাবিতে এবারও বিএনপি সেরকম ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, অচিরেই আম বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হবে। দেশে উন্নত পদ্ধতিতে ও উত্তম কৃষি চর্চা মেনে নিরাপদ আম উৎপাদিত হচ্ছে। আমের রফতানি এ বছরেই অনেক বেড়েছে। আমাদের রফতানি আয় শুধু গার্মেন্টস নির্ভর না থেকে বহুমুখী করতে আমরা চেষ্টা করছি। আম, শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা আয় করব।

তিনি বলেন, টাটকা আমের পাশাপাশি আম প্রক্রিয়াজাত করে আমের জেলি, পাল্পসহ আম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যও রফতানি করা হবে। এতেও বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। আমের জন্য সংরক্ষণাগার নির্মাণ এবং আম চাষিদের জন্য সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবেও বলে জানান মন্ত্রী। পরে দুপুরে কৃষিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের কোল্ডস্টোরেজ ও ছত্রজিতপুরে পলিনেট হাউজে বিভিন্ন ফসলের চাষ পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031