IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে দেখবো স্বরাষ্ট্রমন্ত্রী

হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে দেখবো স্বরাষ্ট্রমন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কি না, সেটি তিনি (গুইন লুইস) জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, কেন হামলা হয়েছে তা এখনো বলতে পারবো না। ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা ছিল। তবে আমরা যেটুকু দেখেছি, ভোটগ্রহণের শেষ দিকে তিনি (হিরো আলম) কয়েকজনের সঙ্গে বাদানুবাদে জড়ান। সেখানেই কয়েকজন যুবক তার ওপর অ্যাটাক করে।

সাক্ষাতের বরাত দিয়ে মন্ত্রী আরও বলেন, হামলার ঘটনায় এরই মধ্যে আটজনকে গ্রেফতারের বিষয়টি আমরা তাকে (গুইন লুইস) জানিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারী সবাইকে অ্যারেস্ট করবো। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে কারা এ ঘটনা ঘটালো আমরা সেটি তদন্ত করে বের করার চেষ্টা করবো।

তিনি বলেন, নির্বাচনে একদল জিতবে একদল হারবে। নেপথ্যে এ ধরনের কাজ (হামলা) করে কারা একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল, এসব বিষয় জানা প্রয়োজন। আমরা তা জানার চেষ্টা করছি। যাদের ধরেছি তাদের জবানবন্দি নেওয়া হবে। আমরা সবকিছু খতিয়ে দেখবো।

নৌকার ব্যাজ পরে হামলার অভিযোগ বিষয়ে অপর এক প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের গাফিলতি থাকলে সেটি তো পুলিশ জবাব দেবে। আমরা সেটিও দেখবো। ভোটকেন্দ্রে গণ্ডগোল মোকাবিলা ও ভোটারদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য পুলিশ সেখানে ছিল। পুলিশের যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই আমরা সেটি দেখব। অলরেডি পুলিশের কাছে আমরা জানতে চেয়েছি, তাদের কোনো অবজারভেশন আছে কি না, থাকলে জানাতে। আমরা মূল ঘটনাটি উদঘাটন করতে চাই।

স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলায় ভোটের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন থাকলো না, আসন্ন জাতীয় নির্বাচনের আগে তা কী বার্তা দিলো- এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কে হারল, কে জিতল সেটি বড় কথা নয়। শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয়েছে, সেটিই হচ্ছে কথা।

তিনি বলেন, আমি মনে করি, এখানে হিলো আলমকে নিয়ে নিশ্চয়ই কোনো ইন্ধন ছিল। আমরা সেটিই বের করতে চেষ্টা করেছি। কেন এ হামলার ঘটনা ঘটানো হলো সেটি আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পর বলতে পারবো। এ ঘটনাটিও একটি মেসেজ, আমাদের আরও সতর্ক হতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31