IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> পোলিশরা ইউক্রেনে প্রবেশ করলে যে পরিণতির হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট

পোলিশরা ইউক্রেনে প্রবেশ করলে যে পরিণতির হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটোর সহায়তায় জোট গঠনের চেষ্টা করছে পোল্যান্ড। পোলিশরা ইউক্রেনে প্রবেশ করলে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে।

শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন এ কথা বলেন। খবর আরটি নিউজের।

এই জোট ইউক্রেনের পশ্চিমাংশ এমনকি বেলারুশ দখল নেওয়ার চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পুতিন বলেন, কিয়েভের বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা প্রয়োজন করবে। এমনকি প্রয়োজনে তারা নিজ দেশের জনগণকেও বিক্রি করে দেবে এবং নিজেদের ভূখণ্ড বিদেশি প্রভুদের হাতে তুলে দেবে।

তবে বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘পোলিশরা সম্ভবত ন্যাটোর আওতায় কোনো একটি জোট গঠনের চেষ্টা করছে। যাতে করে তারা সরাসরি ইউক্রেনে হস্তক্ষেপ করতে পারে এবং যাতে ইউক্রেনের একটি বড় অংশ তারা কেড়ে নিতে পারে। যেহেতু তারা বিশ্বাস করে যে, এটি তাদের ঐতিহাসিক অংশ। যা বর্তমানে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত।’

বৈঠকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনও অভিযোগ করেন, ওয়ারশ (পোল্যান্ডের রাজধানী) পরিকল্পনা করছে তাদের সেনা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে ইউক্রেনের পশ্চিমাংশ দখল করে নেবে। তারা পোল্যান্ড-লিথুনিয়া-ইউক্রেন ইনিশিয়েটিভের আওতায় এই কাজ করতে পারে।

নারিশকিনের মতে, পোল্যান্ডের কর্মকর্তার ক্রমেই বুঝতে পারছেন যে—ইউক্রেনের পরাজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। যতই পশ্চিমা সহায়তা দেওয়া হোক না কেন, তা ইউক্রেনের পরাজয় রুখতে পারবে না।

এসভিআরের গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, ‘এমন জোট গঠনের একটাই উদ্দেশ্য হতে পারে তা হলো, ইউক্রেনের অঞ্চল দখল করে নেওয়া।’

এ সময় পুতিন পোল্যান্ডের প্রতি কড়া হুমকি উচ্চারণ করে বলেন, ‘যদি বিষয়টি ঘটেই অর্থাৎ পোলিশরা যদি লভিভে কিংবা ইউক্রেনের অন্য কোনো অঞ্চলে প্রবেশ করে তবে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে এবং তারা সেখানেই চিরদিনের জন্য রয়ে যাবে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, যদিও ইউক্রেনের নিজস্ব অঞ্চল বিক্রির অধিকার রয়েছে তবে তারা যদি নিজ ভূখণ্ড বাদে বেলারুশের দিকেও হাত বাড়ায় তবে এর অর্থ হবে রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন। সে ক্ষেত্রে রাশিয়া তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করে তা প্রতিহত করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31