ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের ২৪-২৬ জুলাই পর্যন্ত কলেজ প্রাঙ্গনে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা ও গার্ল ইন রোভার স্কাউটস-এর গ্রুপ সম্পাদক জনাব জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। মহা তাঁবু জলসায় নবাগত রোভাররা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
তিন দিনব্যাপী এ কর্মসূচিতে রোভারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় যেমন হাইকিং, স্কাউট ওন, তাঁবু কলার বিভিন্ন বিষয়। এরপর ভিজিল সম্পন্ন করে রোভাররা দীক্ষা গ্রহণ করে। অধ্যক্ষ দীক্ষা প্রাপ্ত নবাগত ৩০ জন রোভারকে ব্যাজ ও স্কার্ফ পরিয়ে দেন।


