IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরা
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> তানোরে আলু চাষে স্বাবলম্বী বেকার যুবকরা

তানোরে আলু চাষে স্বাবলম্বী বেকার যুবকরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে আলুর ফলন ও দাম ভালো পাওয়ায় শিক্ষিত ও বেকার যুবকদের মধ্যে আলু চাষের আগ্রহ বেড়েছে। এবছর বানিজ্যিক ভাবে (প্রজেক্ট আকারে) আলু চাষ করা এসব স্ব-শিক্ষিত থেকে শুরু করে উচ্চ শিক্ষিত যুবকদের অনেকেই এখন প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী হয়েছেন। ফলে, চাকরীর পেছনে না ছুটে বানিজ্যিক ভাবে আলু চাষের জন্য জমিতে ছুটে যাচ্ছেন শিক্ষিত ও বেকার যুবকসহ বিভিন্ন শ্রেনী পেশার সমপৃক্তরাও।

আলু চাষীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকে আলু চাষ করে আসা চাষীরা এবছর ফলন ও দাম ভালো পাওয়ায় অনেকেই এখন কোটি টাকার মালিক হয়েছেন। ফলে, শিক্ষিত ও বেকার যুবকরাও এবছর বানিজ্যিক ভাবে আলু চাষের আগ্রহী হয়ে উঠেছেন। এসব শিক্ষিত বেকার যুবকদের অনেকেই এবছর ব্যাপক আগ্রহ নিয়ে বানিজ্যিক ভাবে আলু চাষ করছেন।

আলু চাষীরা বলছেন, বানিজ্যিক ভাবে আলু চাষের ৩মাসের পরিশ্রমে অনেকেই এখন কোটি টাকার মালিক। কম সময়ে বেশী লাভ হওয়া স্বাধীন ও কৃষি উৎপাদনশীল মহতী এই পেশায় নাম লিখিয়েছেন কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষিত বেকার যুবক, চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পেশা দারিত্ব বজায় রেখে আলু চাষ করা সম্ভব হওয়ায় আলু চাষে সমপৃক্ত হচ্ছেন তারা।

তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি দেলোয়য়ার হোসেন বলেন, ছোট বেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সমপৃক্ত রয়েছি। ২০০০সালে (বিএ) ডিগ্রী পাস করে চাকুরী না পাওয়ায় তানোর থানা মোড়ে মোবাইলের ব্যবসায়ী করে আসছি। কিন্তু দীর্ঘদিনেও তেমন কিছুই করতে পারিনি। রাজনীতি ও ব্যবসার পাশাপাশি আমার এক বন্ধুর পরামর্শে গত বছর ১০ বিঘা জমিতে আলু চাষ করে বেশ লাভবান হয়েছি। এবছর ১৫বিঘা জমিতে আলু চাষ করছি।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষিতে ব্যাপক ভুর্তুকি দেয়ার কারনে কৃষকরা চাষাবাদে হওয়ায় গ্রামীন কৃষকদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে। চাকুরীর চেয়ে এখন চাষাবাদ করেই সাবলম্বী হওয়া সম্ভব বলেও জানান তিনি। তিনি শিক্ষিত বেকার যুবকদের কৃষি কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

তানোর উপজেলা কৃষি কর্তকর্তা শামিমুল ইসলাম বলেন, নতুন নতুন চাষীদের চাষাবাদে আগ্রহী করে তুলতে সরকার ব্যাপক ভাবে ভুর্তুকি দিচ্ছেন। তিনি বলেন কৃষকসহ আলু চাষীদের জন্য কৃষি অফিস থেকে সকল প্রকার সহায়তার পাশাপাশি মহযোগীতা করা হচ্ছে। শিক্ষিত বেকার যুবকরা কৃষি কাজে সম্পৃক্ত হলে কৃষিতে উন্নয়নের পাশাপাশি আধুনিকায়নের প্রয়াস ঘটবে। তিনি সকলকে সাধ্যমত যার যেখানে যা আছে তাই নিয়েই কৃষিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031