IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন প্রেরণার বাতিঘর : এনামুল

বাগমারায় আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন উদযাপন

শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন প্রেরণার বাতিঘর : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, স্বাধীন বাংলাদেশ এবং আওয়ামী লীগের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর মতো প্রেরণাদানকারী মানুষ আর হয় না। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সময় প্রেরণা দিয়েছেন জাতিকে এগিয়ে নিতে। দেশের মানুষের জন্য কাজ করতে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পাশে থেকে ছিলেন বলেই জাতির কল্যাণে সর্বদায় কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর সহযোগিতায় সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর প্রতিটি সংগ্রামে তিনি সাহস এবং প্রেরণা দিয়েছেন। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৪ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন দ্বাদশ জাতয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে আহŸান জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য হাচেন আলী, আতাউর রহমান, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসমাইল হোসে সান্টু প্রমুখ।

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও আলোচনা শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31