ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ০৫ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমাবর (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১ টায় টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১। শান্তা আক্তার (২৬), ২। কোহিনুর বেগম (৫০) ও ৩। চাঁদনী আক্তার (২৮) কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এছাড়াও আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।
১নং আসামীর বিরুদ্ধে ১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-১৫, তারিখ-০৭/০২/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১। ২নং আসামীর বিরুদ্ধে ১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৬০, তারিখ-২৩/১২/২০১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/১৪(ক), ২। ১। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৩১, তারিখ-১৬/১২/২০২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, আসামীগণ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।


