IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪রহনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যুনজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনভক্তদের সুখবর দিলেন তারকা রাশমিকাধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদানধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপনরায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রামান্দায় ‘নজরুল বর্ষ’উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনপ্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণরাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরী বিএনপির ব্যাপক প্রস্তুতি
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরোয়া উপায়ে সহজে আক্কেল দাঁতের ব্যথা কমাতে পারবেন

ঘরোয়া উপায়ে সহজে আক্কেল দাঁতের ব্যথা কমাতে পারবেন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দাঁতের ব্যথায় ভোগেন ছোট-বড় সব বয়সী মানুষই। তবে আক্কেল দাঁতের ব্যথা একটু বেশি কষ্টদায়ক। বেশ কয়েকদিন ভুগতেও হয় এর ব্যথায়। প্রাপ্তবয়স্ক সবাইকেই আক্কেল দাঁতের ব্যথা সহ্য করতে হয়। আক্কেল দাঁতে ব্যথা হলে অসহ্য যন্ত্রণায় জ্বরসহ গলা, কানে ব্যথাসহ গিলতে অসুবিধা হয়।

তবে ঘরোয়া উপায়ে খুব সহজে আক্কেল দাঁতের ব্যথা কমাতে পারবেন। জেনে নিন সেসব-

লবঙ্গ
লবঙ্গ প্রদাহনাশক হিসেবে কাজ করে। শুধু দাঁত নয় শরীরের যে কোনো স্থানের ব্যথা মুহূর্তেই কমাতে পারে লবঙ্গের তেল। এ তেলে অ্যানালজেসিক বৈশিষ্ট্য আছে, যা দাঁতের ব্যথা কমায়।

লবণ পানি
দাঁত ব্যথা দূর করতে লবণ পানি দিয়ে কুলি করা উপকারী। এজন্য হালকা গরম পানিতে সোডিয়াম ক্লোরাইড যোগ করে কুলি করুন। এতে মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়। দাঁত ও মাড়ি সুস্থ রাখে লবণ পানি। লবণ পানি দাঁত, মাড়ি, গলায় ব্যথা কমাতে খুব ভালো কাজ করে লবণ পানি।

পুদিনা
পুদিনা পাতার রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ব্যথা কমাতে সহায়তা করে। পুদিনা পাতার রসে এক টুকরো তুলো ভিজিয়ে মাড়িতে লাগান। গরম গরম পুদিনা পাতার চা পান করলেও সুফল মিলবে।

অ্যালোভেরা
প্রাকৃতিক ভেষজ অ্যালোভেরায় আছে হাজারো উপকারিতা। আক্কেল দাঁতের ব্যথাও মুহূর্তে কমিয়ে দিতে পারে এর গুনাগুণ। এছাড়াও দাঁতের ফোলাভাব দূর করে। দাঁতের গোড়ায় অ্যালোভেরা জেল ব্যবহার করলে মুহূর্তেই ওই অংশটি ঠান্ডা হয়ে ব্যথা কমতে শুরু করবে।

আদা ও রসুন
আদা-রসুন বাটা ব্যবহার করতে পারেন মাড়িতে। এ দুই উপাদানে থাকা বিভিন্ন সংক্রমণবিরোধী উপাদান প্রদাহ কমায় এবং জীবাণু ধ্বংস করে।

কাঁচা হলুদ
কাঁচা হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দাঁত ব্যথা মুহূর্তেই কমাতে পারে। এজন্য আস্ত লবঙ্গ ২টি এবং এক টুকরো কাঁচা হলুদ কুচি করে গরম পানিতে ফুটিয়ে নিন। এরপর হালকা ঠান্ডা করে ওই পানি দিয়ে মুখ কুলকুচি করুন। দিনে কয়েকবার করলে ব্যথা কমতে শুরু করবে।

সূত্র: হেলথলাইন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031