IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> চারঘাটে নারীর মামলায় কারাগারে চিকিৎসক, মুক্তির দাবিতে মানবন্ধন

চারঘাটে নারীর মামলায় কারাগারে চিকিৎসক, মুক্তির দাবিতে মানবন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত সহকারী সার্জন ডা: আতিকুল হককে নারীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে প্রেরণ করেছে রাজশাহীর একটি আদালত। গত বৃহস্পতিবার ওই মামলায় আত্মসমর্পন করে জামিনের জন্য হজির হলে আদালত জামিন নামঞ্জুর করে ডা: আতিককে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

চিকিৎসকদের দাবি এ ভাবে চিকিৎসক হয়রানীর শিকার হলে চিকিৎসা দিতে অনিহা তৈরী হবে চিকিৎসকদের মাঝে। ডা: আতিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারসহ তার মুক্তির দাবি জানিয়েছে ৪২তম বিসিএস ক্যাডার পরিবার নামের একটি সংগঠন। এ ছাড়াও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন হাসপাতালে কর্মরত চিকিতৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের সামনে এ মানবন্ধন কর্মসুচি পালন করেন। এসময় ডা: আতিকুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারসহ তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় ডাক্তাররা কঠোর কর্মসুচি ঘোষনা করবেন বলে হুশিয়ারী উচ্চারন করেন।

চিকিৎসকরা বলেন, চিকিৎসকরা সব সময় মানব সেবায় নিয়োজিত থাকেন। নিজেদের জীবনের ও পরিবারের মায়া ত্যাগ করে রোগীকে সুস্থ্য করে তুলতে দিনরাত পরিশ্রম করে একজন মুমুর্ষ রোগীকেও সুস্থ্য করে তোলেন। আর সেই চিকিৎসকককে যখন একটি মিথ্যা, বিভ্যান্তিকর ও ষড়যন্ত মূলক ভাবে অপবাদ দেয়া হয়। আর যখন কোন বিচার পাওয়া যায় না। উল্টো চিকিৎসককেই জেলে যেতে হয়। তখন সেবা দিয়ে লাভ কি? প্রশ্ন চিকিৎসকদের।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: আশিকুর রহমান বলেন, ডা: আতিক একজন মানবিক চিকিৎসক। করোনা মহামারীর সময় করোনায় আক্রান্ত ব্যাক্তির স্পর্শে যেতে পরিবারের লোকজনই যখন ভয় পেয়েছে। সেখানে ডা: আতিক নিজের ও পরিবারের কথা চিন্তা না করে জীবনের ঝুকি নিয়ে চিকিৎসা প্রদান করেছেন। আর সেই চিকিৎসা প্রদান করতে গিয়ে ডা: আতিক দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমন একজন চিকিৎসকের বিরুদ্ধে এমন ন্যাক্কার জনক অপবাদ দেয়া চিকিৎসকরা আজ মর্মাহত। দ্রুত এ ধরণের মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্র মূলক মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ডা: আশিকুর রহমান।

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ডা: রিয়াদ আলী, ডা: আফজাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গ, গত প্রায় ৮মাস পুর্বে উপজেলার গোপালপুর এলাকার জনৈক ব্যাক্তির স্ত্রী রাজশাহীর বিজ্ঞ আদালতে স্পর্শ কাতর স্থানে হাত দেয়ার অভিযোগ তুলে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সহকারী সার্জন ডা: আতিকুল হককে আসামী করে একটি মমলা দায়ের করেন। উক্ত মামলায় ডা: আতিক এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31