IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের চিহ্নিত করতে কমিশন গঠন হবে’

‘বঙ্গবন্ধু হত্যার কুশিলবদের চিহ্নিত করতে কমিশন গঠন হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশিলব ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে। তা প্রতিহিংসার জন্য নয়, বরং জাতির কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। নেপথ্যের কুশিলবদের বের করতে কমিশন গঠন করা হবে। সে আইন ড্রাফট করা হয়েছে, জনগণের সহযোগিতা থাকলে আইন পাস করতে পারব।

মঙ্গলবার বিকালে আখাউড়া রেলস্টেশন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দুই হত্যাকারীকে বিদেশ থেকে এনে তাদেরকে বিচারের রায় কার্যকর না করা পর্যন্ত আমাদের চেষ্টা চলবে। বঙ্গবন্ধু কোনোদিন বাংলাদেশে মরবে না। বঙ্গবন্ধু সব সময় বাঙালির মনে জীবিত থাকবেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বপ্নের সোনার বাংলা গড়তে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় কিছু মির্জাফর, বেঈমান তাকে হত্যা করেছিল। মূলত বাংলাদেশকে হত্যা করতেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল।

আনিসুল হক বলেন, অন্ধকারের রাজনীতিবিদরা এখনও বিএনপি-জামায়াতে আছে। তারা এখনও বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি হচ্ছে মিথ্যাবাদী, তারা কখনও সত্যের কাছ দিয়ে হাঁটে না। তারা খুন করে অন্যের ঘাড়ে দোষ চাপায়।

তিনি বাংলাদেশকে রক্ষায় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুলসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে মন্ত্রী উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31