IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> কারিতাস বাংলাদেশ রাজশাহীর দুইটি প্রকল্পের ওয়ার্কশপ

কারিতাস বাংলাদেশ রাজশাহীর দুইটি প্রকল্পের ওয়ার্কশপ

ধূমকেতু প্রতিবেদক : জলবায়ু পরিবর্তন ও কোডিভ-১৯ এ ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে গৃহীত দুইটি প্রকল্প নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরভবন সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। মহানগরীতে বিভিন্ন বস্তিবাসীর জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে কারিতাস বাংলাদেশ। আগামীতে এ প্রকল্পের কার্যক্রম বর্ধিত পরিসরে করার বিষয়ে সংশ্লিষ্টদের আহŸান জানাচ্ছি।

প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন কারিতাস বাংলাদেশ রাজশাহীর প্রোগ্রাম অফিসার ডিপক এক্কা।

তিনি জানান, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হিউম্যানিটারিয়ান এসিসট্যান্স টু মাল্টি হ্যাজার্ড এ্যাফেক্টেড ভালনারেবল পিপল আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট এন্ড সাপোটিং ভালনারেবল কমিউনিটিস ইন সাল্মস ডিউরিং দিন কোভিড-১৯ প্যানডেমিক শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় আরবান এলাকায় জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কাজ করা হবে। মহানগরীর ৪, ১৬, ১৮, ২৯নং ওয়ার্ডে ৪টি বস্তিতে কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীদের সচেতনতামূলক বার্তা, আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, হ্যান্ড ওয়াসিং পয়েন্ট স্থাপন, পানি ও পয়ঃনিষ্কাশন এবং অবকাঠামোগত মেরামতের জন্য সহায়তা প্রদান করা হবে।

কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক সুকলেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এবিএম শরীফ উদ্দিন।

সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন, জিআইজেড ইউএমআইএমসিসি প্রজেক্টের মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেশন এ্যাডভাইজার মোহাম্মদ আক্তারুজ্জামান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31