IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> রাজশাহী >> ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপির সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপির সচেতনতামূলক সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্তে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আরএমপি’র ট্রাফিক অফিসে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। সভায় পুলিশ কমিশনার ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভার শুরুতেই পুলিশ কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এসময় তিনি বলেন, রাজশাহী মহানগরীতে “নো হেলমেট, নো ফুয়েল” চলমান সচেতনতামূলক কর্মসূচি জনগণের নিরাপত্তার স্বার্থেই গ্রহণ করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীরাও সচেতন হয়ে পুলিশের সাথে একাত্ম হয়ে এই কর্মসূচি পালন করছেন। বর্তমানে হেলমেটবিহীন চালকদের আইনের আওতায় আনা হলেও খুব শীঘ্রই আরোহীদেরও হেলমেট না থাকলে আইনের আওতায় আনা হবে। ১৮ বছর বয়সের নীচে কাউকে মোটরসাইকেল না দেওয়ার জন্য উপস্থিত অভিভাবকদের অনুরোধ করেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীর রাস্তা অনেক প্রশস্ত হওয়ায় নিয়ম মেনে যানবাহন চালানো খুবই সহজ। ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বাম লেন ফ্রি রাখা এবং মোড়ের ২০ গজ দূরে গাড়ী দাঁড় করানো এসব নিয়ম কানুন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আপনাদের পরিবারের সদস্য ও পরিচিত জনদের সচেতন করবেন। সকলের সহযোগিতায় এই সবুজ সুন্দর নগরীতে একটি উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা উপহার দেওয়ার কথা বলেন তিনি। আগামীতে স্কুলে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। সেখানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, রাস্তা পারাপার, ব্যবহার ইত্যাদি সম্পর্কে সচেতন করা হবে।

পুলিশ কমিশনার বলেন, সরকার যে আইন প্রনয়ন করে, আমরা শুধু তা প্রয়োগ করি। এই অভিযান চলমান থাকবে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলের সচেতনতা ও সহযোগিতায় এই শহর হবে নিরাপদ। পরবর্তীতে তিনি সংবাদিক, চালক ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) শারমিন আকতার চুমকি, সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পরিবহনের চালকবৃন্দ ও অভিভাবকগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031