ধূমকেতু প্রতিবেদক, দূর্গাপু্র : রাজশাহীর দূর্গাপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের সঞ্চালনায় বাংলাদেশ কৃষক লীগের তত্ত্বাবধানে হাইব্রিড বোরো বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু। উদ্বোধক ছিলেন, রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সভাপতি রাজশাহী জেলা কৃষকলীগ রবিউল আলম, সাধারণ সম্পাদক রাজশাহী জেলা কৃষকলীগ অধ্যক্ষ তাজবুল ইসলাম, দূর্গাপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কৃষক লীগের সহ সভাপতি বিমল সরকার, ভূমি বিষয়ক সম্পাদক বজলে মামুন ও বাগমারা উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক বাবু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আবু সাঈদ দৌলা, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পৌর কৃষক লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌরসভার ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান।
এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


