IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> শ্রীপুর-গোয়ালকান্দি ইউনিয়নে স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

শ্রীপুর-গোয়ালকান্দি ইউনিয়নে স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহীর বাগমারায় শ্রীপুর ও গোয়ালকান্দি ইউনিয়নে স্মরণসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দুই ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অরপদিকে ২৬ আগস্ট শনিবার বিকাল ৩ টায় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নির্দিষ্ট সময় আসার আগেই জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান ঘিরে দুই ইউনিয়নের বিভিন্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গেইট নির্মাণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে গেইট গুলো নির্মাণ করা হয়েছে। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানকে সফল ও জনসমুদ্রে পরিণত করতে প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও প্রস্তুতি মিটিং করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিটি শোক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31