IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাসইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯পোরশায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুমহান স্বাধীনতা যুদ্ধ স্মরণে, গোমস্তাপুরে আজও অজানা ২ বীর মুক্তিযোদ্ধার পরিচয়এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখতে হবে: মিনুপোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচারঘাটে চাদা না দেয়ায় সরকারী খাল খননে ব্যবহৃতএসকেভেটর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরাইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২র‌্যাবের অভিযানে বিদেশী বার্মিজগানসহ গ্রেফতার ২পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক
Home >> রাজশাহী >> ‘প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান অসহায়দের জন্য আশির্বাদ’

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

‘প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান অসহায়দের জন্য আশির্বাদ’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের জন্য আশির্বাদ। প্রত্যন্ত গ্রামের অসহায়, গরীব, দুস্থ রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন। আর্থিক অনুদানের তহবিল থেকে প্রতিনিয়ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

প্রধান অতিথি আরও বলেন, কেউ যেন বিনাচিকিৎসায় মারা না যায় সে কারণে ওই সকল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা করা হয়। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই গ্রামের অসহায় ব্যক্তিরা চিকিৎসা সহায়তা পাচ্ছেন। দেশে অনেক সরকার গেছে কেউ অসহায়দের নিয়ে ভাবেনি। শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের খোঁজ খবর নেয়। তাই আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাউন্সিলর হাচেন আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৪১ জনের সু-চিকিৎসায় ১৮ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যে সকল অসহায়, দুঃস্থ ব্যক্তিরা অনুদানের চেক পেল তারাসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728