IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতবাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৩
Home >> রাজশাহী >> নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

চারঘাটে দুই যুবককে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল

নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পানিতে চুবিয়ে দুই যুবককে নির্যাতনের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। নির্যাতনের শিকার মোহন আলীর মা নারী গ্রাম্য পুলিশ নাসিমা খাতুন বাদী হয়ে সোমবার দিনগত রাতে চারঘাট মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শলুয়া ইউরিয়ন ছাত্রলীরে সভাপতি আব্দুল ওয়াদুদ শুভকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই দৌলতপুর গ্রামের মানিক আলীর বাড়ি থেকে গরু বিক্রি করা ১ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়। নির্যাতনের শিকার মোহন ও মছু টাকা চুরি করেছে এমন সন্দেহ করে মানিক টাকা উদ্ধারের জন্য মাদক কারবারি মুক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ শুভ শুভ, ছাত্রলীগ নেতা মিজানসহ তাদের সহযোগীদের দায়িত্ব দেয়া হয়। তারা গত ৯ জুলাই সকালে মোহনকে এবং মছুকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারা। এরপর টাকা চুরি করেছে স্বীকার করাতে হাত-পা বেঁধে ডোবার পানিতে চুবিয়ে রেখে ও মাটিতে পুতে সারা দিন নির্যাতন করা হয়। বিষয়টি প্রশাসনকে জানানোর চেষ্টা করলে হত্যার হুমকি দেয়া হয়। এরপর গত ১৮ আগষ্ট জনৈক পলক নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মোহন ও মুছাকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর দৈনিক যুগান্তরসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় একাধিক শিরোনামে সংবাদ প্রকাশ হলে চারঘাটে সর্বমহলে তোলপাড় সষ্টি হয়। এক পর্যায়ে ঘটনার দেড় মাস পরে নির্যাতনের ঘটনায় নির্যাতনের শিকার মোহনের মা নাছিমা বেগম বাদী হয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দল ওয়াদুদ শুভ ও মাদক স¤্রাট মুক্তার হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার দেড় মাস পর মামলার বিষয়ে বাদী নাসিমা খাতুন বলেন, আমার ছেলেকে নৃশংস ভাবে নির্যাতন করা হয়েছে। ঘটনার এতদিন পরেও এখনো শরীর অকেজো হয়ে আছে। ঘটনার সময় মামলার করার সাহস পায়নি। এখন প্রশাসন এসে বার বার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। এজন্য দেরিতে হলেও মামলা দায়ের করেছি। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে রাজশাহীর চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করতে রাজি হয়নি। পুলিশ স্বঃপ্রণোদিত হয়ে তাঁদের বার বার অনুরোধ জানানোর পর সোমবার থানায় এসে এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়েছে। আসামীদের আটকে অভিযান চলমান আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728