IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলা
Home >> রাজশাহী >> পবা উপজেলায় বিএমডিএ’র প্রকল্প পরিদর্শনে চেয়ারম্যান আখতার জাহান

পবা উপজেলায় বিএমডিএ’র প্রকল্প পরিদর্শনে চেয়ারম্যান আখতার জাহান

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ণ কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ডিপ সেচ পদ্ধতি প্রচলন শীর্ষ প্রকল্প পরির্দশন করেছেন বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার সিন্ধুকুসুম্বী মৌজায় এই প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় (বিএমডিএ) এর চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেভাবেই বাংলাদেশ কৃষি খাতকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্ব দরবারে।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট নিরসনে নওহাটা পৌরসভায় ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। ফলে ৫০০ থেকে ৬০০ বিঘা অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছে। ফলে মানুষ ফসল উৎপাদন করতে সহজে পানি ব্যবহার করতে পারছেন।

বিএমডিএ পবা জোন থেকে জানা যায়, রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার সিন্ধুকুসুম্বী মৌজায় ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষা মূলকভাবে ডিপ সেচ পদ্ধতি প্রচলন শীর্ষ প্রকল্পের ২২-২৩ অর্থ বছরের নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রকল্পের আওতায় ১০ ইসকেমে মোট ৫০০০ মিটার ভূগর্ভস্থ পানির লাইন বর্ধিতকরণ করা হয়েছে। যার ফলে নওহাটা পৌরসভার অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ বিঘা অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শরীফ উদ্দিন পাঠান, কার্য সহকারী শাহজামানসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31