IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে কারিতাসের অষ্টম ডায়লগ সেশন

রাজশাহীতে কারিতাসের অষ্টম ডায়লগ সেশন

ধূমকেতু প্রতিবেদক : কমিউনিটি সোশ্যাল ল্যাবস্-এন ইনিসিয়েটিভ টু ইমপ্রুভ দা লিভিং কন্ডিশনস্ অফ ভালনারেবল স্লামস্ রেসিডেন্স প্রোজেক্টের আওতায় অষ্টম ডায়লগ অন প্রায়ওরিটিজ প্রোবলেম সলভিং প্রোগরেস রিভিউ এন্ড ফলো-আপ প্ল্যানিং কর্মশালার আয়োজন করে কারিতাস বাংলাদেশ রাজশাহী রিজিওন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় রাজশাহী কোর্ট সংলগ্ন কারিতাস বাংলাদেশের রাজশাহী রিজিওন অফিসের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কারিতাস বাংলাদেশ রাসিকে বিভিন্ন ওয়ার্ডে নানা রকম উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ ৭নং ওয়ার্ডের বিভিন্ন সেবার সমস্যা সমূহ চিহ্নিতকরণ ও উত্তরনের বিষয়ে আলোচনা করেন তারা। প্রকল্পের আওতাভুক্ত কর্মসূচী গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্যসেবা, শিশু শিক্ষা সেবা, কর্মসংস্থানের ব্যবস্থাকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বর্তমান পরিস্থিতি অবগত করেন তারা।

অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের-আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম বলেন, চলমান প্রকল্পে আমাদের আন্তরিকতার কোনো কমতি নাই, আবার নিজেদের কাজের মনিটরিং ও করছি প্রতিনিয়ত মূলত এটাই আমাদের কাজ। এবং অন্যদের মোটিভেশনের দেওয়ার যে জায়গাটা সেখানে আমরা কাজ করছি বলেও জানান।

তিনি আরও বলেন, যদি সমাজের বেকারদের কর্মসংস্থান করে দেওয়া যায় তবে কমে আসবে বাল্যবিবাহের হার, সেই সাথে বিধবাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। তবে এ জাতীয় সকল সমস্যার সমাধান একটি প্রোজেক্টের মাধ্যমে করা সম্ভব হবেনা কিন্তু যতটুকু সম্ভব সেটুকু কাজ করার প্রচেষ্টা কারিতাস চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের টাউন প্ল্যানার বনি আহসান, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুননাহার খাতুন, রাজশাহীর সমাজ সেবা কার্যালয়ের অফিসার আব্দুল মমিন।

আরও উপস্থিত ছিলেন, রাসিকের কমিউনিটি লিডার তানজির হোসেন দুলাল। কারিতাসের ইনচার্জ (ডি এম) অসীম ক্রুশ, টেকনিক্যাল অফিসার শামসুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর কমিউনিটি সোস্যাল ল্যাব আনন্দ রবিদাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি কর্পোরেশন এর ৭, ৮ ও ১০ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সেবুন নেসা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031