IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> রাজশাহী >> রাবিতে কবি মনজু রহমানের ‘কবিতা সমগ্র’র মোড়ক উন্মোচন

রাবিতে কবি মনজু রহমানের ‘কবিতা সমগ্র’র মোড়ক উন্মোচন

ধূমকেতু প্রতিবেদক : সত্তর দশকের অন্যতম কবি ও অ্যালবাম সম্পাদক মনজু রহমানের ‘কবিতা সমগ্র’র মোড়ক উন্মোচিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানের আয়োজক ছিলো শব্দকলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ২২৩ নাম্বার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, রাবি কলা অনুষদের ডীন প্রফেসর ড. ফজলুল হক।

শব্দকলা সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর কবি ড. সৈয়দা নূরে কাছেদা খাতুন, নাট্যকলা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর স্বপন, নতুন একমাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব টেনোলজি নাটোর এর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হাইফেন পত্রিকার সম্পাদক কবি প্রত্যয় হামিদ, কবি ও গবেষক ড. মঞ্জিলা শরীফ, ছায়া পত্রিকার সম্পাদক কবি সোহেল মাহবুব, অকেস্ট্রা সম্পাদক কবি লিটন হালিম এবং কবিতা সমগ্র প্রকাশে অনুভ‚তি ব্যক্ত করেন কবি মনজু রহমান।

আলোচকগণ কবির সাহিত্যচর্চার বিভিন্ন বিষয় ও আঙ্গিক নিয়ে আলোচনা করেন। বক্তাগণ বলেন, কবি মনজু রহমানে কবিতার ক্যানভাস জুড়ে উঠে এসেছে প্রেম, দ্রোহ, স্বদেশ চেতনা এবং জীবন বাস্তবতার নিখুঁত চিত্র। একজন মুক্তিযোদ্ধা কবি হিসেবে স্বদেশ চেতনা তাঁর কবিতার মূল উপজীব্য বিষয়। উপমা, উৎপ্রেক্ষা, ইংগিতময়তা এবং কাব্যগুণের অসাধারণ সমন্বয়ে তাঁর কবিতা পাঠকের কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। সেইসাথে তিনি দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে সাহিত্যের ছোটকাগজ অ্যালবাম সম্পাদনা করেন। তাঁর সাহিত্যজীবনে প্রকাশিত কবিতাসমূহ নিয়ে ‘কবিতা সমগ্র’ প্রকাশ সময়ের দাবী। প্রকাশিত ‘কবিতা সমগ্র’ কালের স্বাক্ষী হিসেবে একজন কবিকে মূল্যায়ন করার সুযোগ বলে বক্তাগণ অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠানে কবি মনজু রহমানের কবিতা সমগ্র থেকে কবিতা বেশ কিছু আবৃত্তি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31