IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> আগামী বছর রণবীর-আলিয়ার বিয়ে!

আগামী বছর রণবীর-আলিয়ার বিয়ে!

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে বলিউড। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর মাস খানেক ধরে বড় তারকারাও ফের ফিরতে শুরু করেছেন দৈনিক রুটিন অনুযায়ী শুটিং সেটে। সেই সাথে বলিউডের গুঞ্জনের সমারোহ ছুটছে বেশ। এবার বলিউডপাড়ায় বেশ জোর দাবিতেই বলা হচ্ছে, আগামী বছর বিয়ে করতে যাচ্ছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, বলিউডে এ সময়ের অন্যতম আলোচিত প্রেমিক যুগল রণবীর-আলিয়া। মাঝে কিছুদিন তাদের মধ্যে বিচ্ছেদের খবর প্রকাশ হলেও বর্তমানে বেশ ভালোই চলছে দুজনার প্রেম। বর্তমানে তারা দুজনই অবস্থান করছেন একই অ্যাপার্টমেন্টের পঞ্চম এবং সপ্তম তলায়।

এখানে আগে থেকেই বাস করতেন রণবীর। প্রেমিকের কাছাকাছি থাকতে একই অ্যাপার্টমেন্টে ২৪৬০ স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন আলিয়া। এজন্য তার খরচ হয়েছে ৩২ কোটি রুপি।

খবরে আরও বলা হয়, ইতিমধ্যে বিয়ের কার্ড ছাপানোর কাজ শুরু করতে চাইছে এ দুই তারকার পরিবার।

রণবীরের এক পারিবারিক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

প্রসঙ্গত, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। অপরদিকে দিন কয়েকের মধ্যে একটি রোমান্টিক সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন রণবীর কাপুর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31