IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> ‘শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন হচ্ছে’

বাগমারায় ভগবান শ্রীকৃঞ্চের আবির্ভাব তিথি উপলক্ষে সভা

‘শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন হচ্ছে’

ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান-ঐক্য পরিষদ বাগমারা উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রীকৃঞ্চের আবির্ভাব তিথি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের শিশু পার্কে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই প্রতিটি ধর্মের লোকজন তাদের ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে। ধর্মীয় কোন বিষয় নিয়ে বাগমারায় বিশৃংখলা হয়নি। আগামীতের হবে না। কেউ যেন ধর্মীয় কোন ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি করতে না পারে সে দিকে নজর রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে শান্তি বিরাজ করবে। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক ও যুগ্ম সম্পাদক নিত্যানন্দ সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ের অনেক সন্তান পিতা-মাতাকে মর্যাদা দিতে চায় না, বয়স্কদের সম্মান করতে চায় না। এটা খুবই উদ্বেগের বিষয়। এই সংকটজনক অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর জন্য প্রয়োজন ধর্মীয় ও নৈতিকতা চর্চা ও সামাজিক জ্ঞান। আমরা যে যে ধর্মের অনুসারী হয় না কেন আমাদের উচিত সেই ধর্মের জ্ঞান ও চর্চা ছেলে মেয়েদের মাঝে বিস্তার করা। তবেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে করে গড়ে তুলতে পারবো।

তিনি আরও বলেন, হিন্দু সনাতন সম্প্রদায়ের নানা বয়সী নারী পুরুষের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের শিশু সন্তানদের বেশি বেশি করে মন্দিরে নিয়ে যাবেন। ধর্মীয় চর্চা করাবেন। নৈতিকতা শেখাবেন। তবেই আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। আজকে মাদক বলেন, সামাজিক শিষ্টাচার বলেন সব কিছুর মূলে রয়েছে এই ধর্মীয় শিক্ষা। সামাজিক নানা অবক্ষয় দূর করতে ধর্ম চর্চার কোন বিকল্প নেই।

ভগবান শ্রীকৃঞ্চের আবির্ভাব তিথি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান, সহকারি কমিশনার(ভুমি) সুমন চৌধুরী, বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মÐল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রেজাউল হক, আনোয়ার হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, উপজেলা সহ সভাপতি জয়ন্ত কুমার সরকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের সহ সভাপতি সত্যজিৎ রায় তোতা, পরিমল মণ্ডল, সাধারণ সম্পাদক অরুণ কুমার হালদার।

আলোচনা শেষে জেলা প্রশাসক র‌্যালিতে যোগদান করেন। র‌্যালীটি ভবানীগঞ্জ বাজার গোডাউন মোড় ও কলেজ মোড় প্রদক্ষিণ করে শিশু পার্ক চত্বরে এসে শেষ হয়। পরে সবার মাঝে প্রসাদ (দুপুরের খাবার) বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31