IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীর সড়ক বিভাজকে লংকাবাংলার বৃক্ষরোপণ

রাজশাহীর সড়ক বিভাজকে লংকাবাংলার বৃক্ষরোপণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় পোস্টাল একাডেমির সামনে লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমান বন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, রাজশাহী শহরের সবুজায়ন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রাথমিক পর্যায়ে ১২,৩১২টি বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়। যা নগরীর শহীদ এএইচএমকামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমান বন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও বনায়নের জন্য রোপন করা হবে। পর্যায়ক্রমে সম্পূর্ণ ৮.৫কিলোমিটার সড়কে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারিত ও সম্পাদিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন সেই স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়তে প্রত্যেককে অন্তত একটি গাছের চারা রোপণ করে তার যত্ন নেয়া এবং বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের‘ সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সকলকে সবুজায়ন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য আবাসভূমি গড়ে তুলতে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। ভূমিক্ষয় রোধ, ফল উৎপাদন, দীর্ঘ মেয়াদী পরিবেশের ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির পরিচলন করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়াস প্রধান মোস্তফা কামাল, হেড অব কর্পোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ শোয়েব।

আরও উপস্থিত ছিলেন, হেড অব জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এন্ড সার্ভিসেস (জিআইএস) মোহাম্মদ হাবিব হায়দার, হেড অব ব্র্যান্ড, মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স রাজিউদ্দিন এবং রাজশাহী শাখা প্রধান মহিবুল হাসান সজল এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31