IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত বাঁধে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত বাঁধে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন ও ইকলি সাউথ এশিয়া এর যৌথ উদ্যোগে টৎনধহ খবফং ২ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে মহানগরীর আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়কের পাশে বাঁধে বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে পঞ্চবটি এলাকায় বাঁধে অশোক গাছের একটি চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এই কার্যক্রমে ৩৫ প্রজাতির ৯ শতাধিক ফুল, ফল ও ভেষজ গাছ লাগানো হবে। এতে সবুজায়ানের পাশাপাশি বাঁধের সৌন্দর্য্যও বৃদ্ধি পাবে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর এখন পরিস্কার-পরিচ্ছন্ন, সবুজ ও ফুলের শহর। এই শহরকে আরো সবুজায়নের জন্য বৃক্ষরোপন করা হচ্ছে। আমি প্রথমবার মেয়র থাকাকালে আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়ক প্রশস্তকরণে প্রকল্প গ্রহণ করেছিলাম। মাঝে আমি না থাকায় প্রকল্পের কাজ থেমে ছিল। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে পুনরায় কাজ শুরু করেছি। আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও সড়কের পাশে বাঁধে সৌন্দর্য্য বর্ধন কাজ শেষ হলে সড়কটি দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়কে পরিণত হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, সংরক্ষিত জোন-৮ এর কাউন্সিলর নাদিরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের সচিব আবু হায়াত রহমতুল্লাহ, ইকলি এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুবায়ের রশিদ, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল হকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31