IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে মেম্বার পুত্রের পরকীয়া, অতঃপর…

তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে মেম্বার পুত্রের পরকীয়া, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে বিয়ে করলেন কলমা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড কলমা উত্তর পাড়া গ্রামের সাজ্জাদ মেম্বারের ছেলে জাহিদ হাসান। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে, উপজেলার কলমা ইউনিয়নের কলমা উত্তর পাড়া গ্রামে।

জানা গেছে, কলমা ইউনিয়নের কলমা উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ করিম উদ্দিনের পুত্র মতিউর রহমান বিদেশ থাকা অবস্থায় তার স্ত্রী একই গ্রামের সাজ্জাদ মেম্বারের পুত্র জাহিদ হাসানের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাতে জনৈক গৃহবধূর ঘরে ঢুকে অনৈতিক কর্মকান্ডের সময় হাতেনাতে আটক করেন গ্রামবাসী। এসময় স্থানীয় মেম্বার মিন্টু, সেকেন্দার রফাদফা করে পরকীয়া প্রেমিক জাহিদ হাসানের সাথে ১ লাখ ৭৫ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে দেন। এতে করে মেম্বারদের এমন জঘন্য কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে মেম্বারদের গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি।

এবিষয়ে ওয়ার্ড মেম্বার মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীর সাথে জাহিদ হাসানের পরকীয়া চলে আসছিল, এ অবস্থায় বৃহস্পতিবার রাতে জনৈক গৃহবধূর ঘরে তাদের দু’জন কে গ্রামবাসী আটক করে। এতে করে পরের দিন শুক্রবার দুপুরে তাদের বিয়ে দেয়া হয়েছে। এসব বিষয়টি আপনারা কেন পেপার করবেন, আপনাদের কেউ বলেছে পেপার করতে। এসব নিয়ে পেপার না করার অনুরোধ জানান তিনি।

বিষয়টি নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেননি, যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31