IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

রাজশাহী কলেজে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজে বিএনসিসি, রোভার ও রেঞ্জার ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি কলেজ ক্যাম্পাস প্রদিক্ষণ করে।

পরে বেলা সাড়ে ১১ টায় কলেজের অডিটোরিয়ামে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রফেসর আব্দুল খালেক এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, বিএনসিসি, রোভার ও রেঞ্জার ইউনিটের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হাসনা আরা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুন সায়মা।

আলোচনায় অংশগ্রহণ করেন, উর্দু বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, জান্নাতুন নেসা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন ও রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান।

মূখ্য আলোচক স্বাক্ষরতা দিবসের পটভূমি জীবন ব্যাপী শিক্ষা, সার্বজনীন শিক্ষা, উন্নয়ন ও স্বাক্ষরতার সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপাধ্যক্ষ বলেন, নিরক্ষরতা দূরীকরণে স্বাক্ষরতা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে এবং এর ফলে বাংলাদেশে বাল্য বিবাহ ও মাতৃ মৃত্যু কমেছে।

সভাপতির বক্তব্যে প্রফেসর আব্দুল খালেক বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট সিটিজেন তৈরিতে স্বাক্ষর জ্ঞান মানুষ অত্যন্ত প্রয়োজন। তিনি বঙ্গবন্ধুর সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শিক্ষিত জনগোষ্ঠীই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যোগ্য সারথি হবে বলে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন। তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31