IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে কোচিং সেন্টারের পরিচালক সাগরকে ফাঁসানোর অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

রাজশাহীতে কোচিং সেন্টারের পরিচালক সাগরকে ফাঁসানোর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর উপশহর এলাকা থেকে পিস্তল ও মাদকদ্রব্যসহ আটক কোচিং সেন্টারের শিক্ষক ও পরিচালক মজনু আহমেদ সাগরকে কোনো তৃতীয় পক্ষের লোকজন ফাঁসিয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নে মজনুর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মজনু আহমেদ সাগরের বড় ভাই গোলজার হোসেন বলেন, পরিকল্পীতভাবে মজনুকে ফাঁসানো হয়েছে। কারণ মজনু এধরনের ছেলে না।

তিনি বলেন, মজনু দীর্ঘদিন থেকে সুনামের সাথে কোচিং সেন্টার পরিচালনা করে আসছে। তার কোনো খারাপ দিক আমরা কখনো দেখা নাই। তিনি পান সিগারেট পর্যন্ত খায় না। অথচ তার গাড়ি থেকে মাদক উদ্ধার হয়েছে। যা সাজানো ও পরিকল্পীত। কেউ অস্ত্র ও মাদক গাড়ীতে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে পারে। তিনি বিষয়টি সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মজনুর মামা হেলাল উদ্দিন বলেন, যে পিস্তল উদ্ধার হয়েছে সেটি অনেক পুরোনো জং ধরা। গুলিগুলোও অনেক পুরোনো। এতে প্রতিয়মান হয় যে মজনুকে কেউ পরিকল্পীতভাবে ফাঁসিয়েছে।

তিনি বলেন, এক সময় নগরীর ভদ্রা এলাকার এক চিকিৎসকের সাথে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরেও মজনুকে ফাঁসানো হতে পারে। সংবাদ সম্মেলনে মজনুর কোচিং সেন্টারের বেশ কিছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, মজনু স্যার অতি ভদ্র একজন শিক্ষক। তিনি এ ধরনের কাজের সাথে জড়িত হতে পারে না। শিক্ষার্থীরা বিষয়টি তদন্ত করে দেখারও দাবি জানান।

মজনুর গাড়িতে মাদক ও পিস্তল কি করে এলো সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পাশাপাশি মজনু আহমেদ সাগরের বাবা মোকসেদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার বেলা ১১টার দিকে র‌্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে মজনু আহমেদ সাগরের গাড়ি থেকে পিস্তল, গুলি এবং মাদক উদ্ধার করে। একই সাথে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে সাগরকে আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31