IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে প্রকাশ্যে সরকারি রাস্তার গাছ চুরি

তানোরে প্রকাশ্যে সরকারি রাস্তার গাছ চুরি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সরকারি রাস্তার পরিপক্ব কিছু আম গাছ চুরি করে কাঁটার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এতে করে দিনে দুপুরে সরকারি রাস্তার গাছ কাঁটার ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে গাছ খেকো মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি।

এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে (১৩ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে।

জানা গেছে, উপজেলার মালশিরা গ্রামের মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান পরিপক্ব তিন চারটি আম গাছ শ্রমিক দিয়ে কেটে রাস্তার পাশে ফেলে রাখেন। এতে করে ঘটনাস্থলে এরকম দিনে দুপুরে পরিপক্ব আম গাছ কাঁটার বিষয়ে স্থানীয়রা শিক্ষক হাবিবুর রহমানের কাছে গাছ কাঁটার অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে না পারায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে উপজেলা বিএমডিএ অফিসের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কে মুঠো ফোনে বিষয়টি অবহিত করেন। এতে বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে গাছ গুলো হেফাজতে রাখেন।

তবে অভিযুক্ত শিক্ষকের সাথে আঁতাত করে তাকে ছেড়ে দেন বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এবিষয়ে মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে গাছ গুলো কেটে নেয়ার জন্য বলেছে।

সেই জন্য আমি গাছ গুলো কেটেছি। তবে কোন জনপ্রতিনিধি তাকে গাছ কাঁটার নির্দেশ দিয়েছেন তাদের নাম প্রকাশ করেননি তিনি।

কামারগাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক বলেন, গাছ গুলো এভাবে অনুমতি ছাড়া কাটা ঠিক হয়নি, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের ফোনে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেনের সরকারি ফোন নম্বর একাধিক বার ফোন দেয়া হলে তিনিও ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31