IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> শিক্ষার্থীদের ভালো মানুষ হতে কাজ করছে সালেহা ইমারত ফাউন্ডেশন : এনামুল

বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের ভালো মানুষ হতে কাজ করছে সালেহা ইমারত ফাউন্ডেশন : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এমন কোন দিক নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করার মধ্যে দিয়ে সকল অন্যায় অবিচার আর নিপিড়নের হাত থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করেছেন।

এক সময়ের রক্তাক্ত বাগমারায় এখন শান্তি বিরাজ করছে বলেও উল্লেখ করেন। বাগমারায় সকল উন্নয়ন হচ্ছে সমান গতিতে। সালেহা ইমারত ফাউন্ডেশনের মাধ্যমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি এবং ভালো মানুষ হতে কাজ করছে এই প্রতিষ্ঠান। সেই সাথে জ্ঞান ভিত্তিক দক্ষ জাতি গঠনে কাজ করে যাচ্ছে।

এসএসসি হলো শিক্ষা জীবনের প্রথম ধাপ। এই সাফল্য আগামীতেই ধরে রাখতে হবে। মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ এই দেশ যেন আর পথ না হারায় সেই চেতনা বুকে ধারণ করতে হবে এখন থেকেই।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার প্রসারে আ’লীগ সরকার বিনামূল্যে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বছরের প্রথম তারিখে। এর উদ্দেশ্য যাতে কোন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ থেকে ঝরে না পড়ে। ব্যক্তি স্বার্থ ভুলে ত্যাগের শিক্ষা গ্রহণ করতে হবে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের সেবায় কাজ করতে হবে সবাইকে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, এনাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাবেক শিক্ষার্থী ও বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মনোয়ার হোসেন, সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে উমর ফারুক শাহ, মিথিলা, আব্দুল্লাহ আল বাসার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, অধ্যক্ষ হাতেম আলী, চেয়ারম্যান রেজাউল হক, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ।

আরও উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় সেরা প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক প্রদান করা হয়।

উল্লেখ প্রায় দেড় যুগ ধরে বিভিন্ন পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করায় সালেহা ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা একটি জাতিকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না তাই লেখাপড়ার বিকল্প নেই। সেই সাথে প্রতিটি ব্যক্তির উপরে যে নাগরিক দায়িত্ব রয়েছে তা যথাযথ ভাবে পালন করতে হবে।

দীর্ঘ সময় ধরে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারার সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির জন্য গত ২০০৬ সালে এই উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31