IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> তানোরে মাটির ঘরেই রাখা হচ্ছে রাসায়নিক সার

তানোরে মাটির ঘরেই রাখা হচ্ছে রাসায়নিক সার

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির) বিসিআইসির সার ডিলার সুমন শীল মাটির ঘরে রাখছেন রাসায়নিক সার বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ দিন মাটির ঘরে সার রাখার কারণে কার্যকারিতা হারিয়ে ফেলছে বলে মনে করেন কৃষকরা। এতে করে দ্রুত সময়ের মধ্যে পাকা গুদাম ঘরে সার মজুতের দাবি তুলেছেন কৃষকরা।

জানা গেছে, উপজেলায় সাত ইউপি ও দুই পৌরসভায় ৯ জন বিসিআইসির সার ডিলার রয়েছে। এর মধ্যে তালন্দ, পাঁচন্দর ইউনিয়ন ও তানোর পৌরসভার তিন ডিলার পৌর এলাকায় ব্যবসা করতেন। পৌর এলাকার মধ্যে তালন্দ বাজারেই দুজন বিসিআইসির ডিলার দীর্ঘ সময় ধরে ব্যবসা করত। কিন্তু গত আলু মৌসুমে সার নিয়ে মহা সিন্ডিকেট শুরু হয়। এক পৌরসভায় তিনজন ডিলার ব্যবসা করার কারনে সার পেতেও ব্যাপক হয়রানির শিকার হতে হয় কৃষকদের। ওই বছরে কৃষি কর্মকর্তা হিসেবে যোগদেন সাইফুল্লাহ আহম্মেদ। তিনি এসেই যে এলাকার ডিলার তাদেরকে সেই ইউনিয়নে ব্যবসা করার নির্দেশ দেন। সে মোতাবেক তালন্দ বাজার থেকে সুমনশীল কে তালন্দ ইউপির নারায়নপুর ও গোল্লাপাড়া বাজারে ব্যবসা করতেন ডিলার প্রনব সাহা।

তিনি মূলত পাঁচন্দর ইউপির বিসিআইসির সার ডিলার। তাকেও পাঁচন্দর ইউপিতে ব্যবসা করার কঠোর নির্দেশ দেন। অবশ্য প্রনব সাহা আগে থেকেই পাঁচন্দর ইউপিতে ভবন ও পাকা গুদাম ঘর নির্মাণ করেছিলেন। কিন্তু সুমন শীল কোন গুদাম ঘর করেননি। সে তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের বালাইনাশক ব্যবসায়ী এনামুলের বাড়িতে সার রেখে বিক্রি শুরু করেন। কিন্তু মাটির ঘরে সার রাখলে কার্যকারিতা থাকেনা। এজন্য সুমনশীলকে ছয় মাসের মধ্যে পাকা গুদাম ঘর করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বছর পার হলেও এনামুলের মাটির ঘরেই রাখছেন সার।

কৃষকরা জানান, সুমনশীল গত এক বছর ধরে তালন্দ ইউনিয়নের নারায়নপুর এনামুলের দোকানে সারের ব্যবসা করে আসছেন। সে এনামুলের মাটির ঘরে ও মোড় আরেক ঘরে সার রাখেন। কিন্তু নিয়োমিত দোকানে পাওয়া যায় না। সে দীর্ঘ সময় তানোর পৌর এলাকার তালন্দ বাজারে ব্যবসা করত। যার কারণে বরাদ্দের সারগুলো তালন্দ বাজারের খুচরা সার ব্যবসায়ীদের কে গোপনে দিয়ে থাকেন।

নারায়নপুর গ্রামের বেশকিছু ব্যক্তিরা জানান, সুমনশীলের নামে ডিলার থাকলেও পরিচালনা করেন রতন। কোনদিন সুমনশীলকে দেখা যায় না। যাবতীয় সবকিছু করেন রতন। সার এনে এনামুলের বাড়িতে রাখা হয়। সেখান থেকে এনামুল রাজত্ব করছেন। এনামুলের কথামত সার বিক্রি করেন রতন।

সুনমশীল বলেন, মাটির ঘরে সার রাখা হয়না। এদিকে পৌরসভার বিসিআইসির সার ডিলার আলহাজ্ব মোহাম্মাদ আলী বাবু। তাকে পৌর এলাকার মাঝখানে ব্যবসা করতে হবে। কিন্তু তিনি সেটা না করে পৌরসভার শেষ প্রান্ত তালন্দ বাজারে ব্যবসা করে আসছেন। অথচ কৃষি অফিস থেকে বাবুকে বারবার মাঝখানে আসার কথা বলা হলেও ক্ষমতার দাপটে তিনি তালন্দ বাজারে করছেন ব্যবসা।

সূত্রে জানা যায়, সার নীতিমালা অনুযায়ী পৌরসভায় ও এক ইউনিয়নে একজন করে বিসিআইসির ডিলার থাকবে। একজন ডিলারের অধীনে নয় ওয়ার্ডে নয় জন সাব ডিলার থাকবে। যাতে করে কোন সিন্ডিকেট না হয়। কিন্তু নীতিমালা অনুযায়ী সার বিতরণ করা হয়না বলে অহরহ অভিযোগ রয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, সুমনশীলকে ছয় মাসের মধ্যে পাকা গুদাম ঘর নির্মাণ করতে বলা হয়েছিল এবং মোহাম্মাদ আলী বাবুকে পৌর এলাকার মাঝখানে পয়েন্ট করতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব কার্যকর না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31