IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর নগরভবন সংলগ্ন দড়িখরবোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আরইউজের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জের সাথে কাজ করেন। আর সেখানে ডিজিটাল নিরাপত্তা আইন একটি বড় বাধা। সম্প্রতি এই আইনটি সংশোধন করা হয়েছে। কিন্তু আমাদের দাবি, আইনটি বাতিল করা হোক।

বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত রাস্তায় দাঁড়াতে হচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কি করে একজন সাংবাদিকের বিরুদ্ধে এরকম নিকৃষ্ট মামলা হয়, সেটি আমাদের বোধগম্য নয়। এ আইনে দেশের কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, আমাদের সহকর্মী মামুনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি প্রত্যাহার করা হোক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জািনাচ্ছি। পাশাপাশি সকল সাংবাদিকের বিরুদ্ধে এ আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। আইনটির মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা আইনটি বাতিলেরও দাবি জানাচ্ছি।

এধরনের আইন সাংবাদিকদের জন্য হয়রানিমূলক দাবি করে বক্তারা বলেন, সাংবাদিকরা দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। জনগণের পক্ষে কাজ করার কারণেই সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বরং যারা দুর্নীতিগ্রস্ত এবং দেশের অর্থ বিদেশ পাচার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরইউজের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, আরইউজের সিনিয়র সদস্য ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, এনায়েত করিম, রিমন রহমান প্রমুখ। মানববন্ধনে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে, বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে গত ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের সমর্থক প্রভাত শাহা বালিয়াডাঙ্গী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31