IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> জাতীয় >> কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে গত ২২ সেপ্টেম্বর, ২০২৩ (শুক্রবার) রাজধানীর একটি মিলনায়তনে কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার প্রদান করা হয়।

কিশোরকণ্ঠ পত্রিকার সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, আবৃত্তিশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জিদ মাহমুদ এবং কিশোরকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক নূরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক শাহাদাৎ সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক মতিউর রহমান মিয়াজী, কিশোরকণ্ঠ পরিবারের সদস্য গোলাম মোস্তফা, আতিকুর রহমান, আতাহারুল ইসলাম, ফয়জুল্লাহ মাহমুদ, নাহিদ হাসান, আমিনুল ইসলাম, নাহিদ জিবরান, আবদুল বাতেন, মোবারক হোসাইন, রেদওয়ান রাওয়াহাসহ অভিভাবকবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন, আমরা এমন একটা সময় পার করছি, যেসমটায় কিশোররা নানা ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে। নানা ধরনের নেশায় জড়িয়ে পড়ছে। অথচ এই কিশোরদের হাওয়ার কথা ছিলো আলোকিত মানুষ। আজকে যখন মিডিয়াগুলোতে অশ্লীলতার উৎসব চলছে, সেই মুহূর্তেও কিশোরকণ্ঠ তরুণ মেধাবিদের মেধা ও নৈতিকতা বিকাশে কাজ করে যাচ্ছে। কিশোরকণ্ঠ চাই নৈতিকতা সম্পন্ন আর্দশ নাগরিক তৈরি করতে। আর তাই তরুণদের পাঠমুখী করতে বছরব্যাপী কিশোরকণ্ঠ নানা আয়োজন করে আসছে। শিশুকিশোরদের মধ্যে পাঠাভাস তৈরিতে ২০১২ সাল থেকে কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করছে।

কিশোরকণ্ঠ আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ‘কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো’ স্লোগানকে ধারণ করে শিশুকিশোরদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কাজ করে যাচ্ছে। কিশোরকণ্ঠ আরো এগিয়ে যাক। ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি শিশুকিশোরের হাতে এই প্রত্যাশা।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতা দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। ১ম পর্ব আঞ্চলিক পর্যায়ে এবং ২য় পর্ব জাতীয় পর্যায়ে। মে, জুন এবং জুলাই মাসের কিশোরকণ্ঠের উপর অনুষ্ঠিত ১ম পর্বের উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় সারাদেশ থেকে দেড় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আঞ্চলিক পর্বের বাছাই শেষে দেশব্যাপী ১৪০টি সেন্টারে ১৪০০ জনকে নিয়ে জাতীয় পর্যায়ের পরীক্ষা ১৮ই আগস্ট ২০২৩ সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শেষে গত ৩ সেপ্টেম্বর রোববার সকালে পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ১০ জন বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মোট ১৩ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), দ্বিতীয় পুরস্কার ২০,০০০/- (বিশ হাজার টাকা), তৃতীয় পুরস্কার ১৫,০০০/- (পনের হাজার টাকা), ৪র্থ থেকে ১০ম পর্যন্ত ৫০০০/- (পাঁচ হাজার টাকা) এবং সনদ, ক্রেস্ট ও মূল্যবান বই প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ে পুরস্কার বিজয়ী যারা:

১ম স্থান: রাকিব আল মুবাশ্বির, ৭ম শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও
২য় স্থান: তারিক হাছান, আলিম ২য় বর্ষ, নোহার নান্দলা আলিম মাদরাসা, কিশোরগঞ্জ
৩য় স্থান: রিয়াদ শেখ, ১০ম শ্রেণি, বেণীপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া
৪র্থ স্থান: জান্নাতুন নাঈম নাবা, ৮ম শ্রেণি, রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল, বগুড়া
৫ম স্থান: তাহমিদ হোসেন মাহীন, ৮ম শ্রেণি, দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর
৬ষ্ঠ স্থান: আখি মনি, ৭ম শ্রেণি, গোবর্দ্ধন হায়দারিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
৭ম স্থান: ইসরাফিল হোসাইন, আলিম ১ম বর্ষ, যুক্তিখোলা ফাযিল মাদরাসা, কুমিল্লা
৮ম স্থান: হাসিম আলী, একাদশ, কুমারখালী সরকারি কলেজ, কুষ্টিয়া
৯ম স্থান: আবদুল হাদী, ১০ম শ্রেণি, কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া
১০ম স্থান: আসাদুল্লাহ কাওসার, একাদশ, হাবিব উল্লা কলেজ, শরীয়তপুর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31