IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> বাংলার জনপদ নিউজ পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলার জনপদ নিউজ পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) নগরীর নানকিং দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে বাংলার জনপদ এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে বাংলার জনপদ এর প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও সম্পাদক ড. সাদিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। তবে নেতিবাচক দিক পরিহার করে ইতিবাচকভাবে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তেমনি অবাধ তথ্য প্রবাহের সুযোগে অনলাইন সংবাদ মাধ্যমে অসত্য ও মনগড়া সংবাদ প্রকাশ কখনোই কাম্য নয়। বাংলার জনপদ প্রতিষ্ঠার পর থেকে সত্য ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশের মাধ্যমে ইতোমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আমি বাংলার জনপদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

রাসিক মেয়র আরও বলেন, রাজশাহীতে কেন শিল্পায়ন হচ্ছে না? রাজশাহীতে আন্তর্জাতিক নৌ-বন্দর, রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বিমান চলাচল চালু হলে এ অঞ্চলের মানুষ কতটা উপকৃত হবে-ইত্যাদি নানা বিষয়ে বাংলার জনপদ ব্যক্তিক্রমী বিশ্লেষণধর্মী প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে রাজশাহীর অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা পালন করবে বলে আশা করি।

বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, সকলের সহযোগিতায় বাংলার জনপদ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে। এজন্য আমি বাংলার জনপদের পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলার জনপদের পথচলায় যারা পাশে ছিলেন, সহযোগিতা করে যাচ্ছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের পক্ষের এই অনলাইন সংবাদ মাধ্যমটি দেশ, জাতি ও রাজশাহীর মানুষের কল্যানে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাবে। পাশাপাশি সমাজের নানা অন্যায়, অনিয়ম-অসংঙ্গতি বস্তুনিষ্ঠুভাবে উপস্থাপন করবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, বাংলার জনপদ এর সম্পাদক ড. সাদিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলার জনপদ এর উপদেষ্টা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজর অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক বারকুল্লাহ বিন দুরুল হুদা। সঞ্চালনা করেন, বাংলার জনপদের প্রধান প্রতিবেদক মাসুমা ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী জেলার সভাপতি আসাদুজ্জামান আসাদ, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31