IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপির রাজনীতি ফেসবুক ও ভিডিও কলের মধ্যে সীমাবদ্ধ : কাদের

বিএনপির রাজনীতি ফেসবুক ও ভিডিও কলের মধ্যে সীমাবদ্ধ : কাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির রাজনীতি এখন ফেসবুক ও ভিডিও কলের মধ্যে সীমাবদ্ধ- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার আশুলিয়ার নয়ারহাট দ্বিতীয় সেতু ও চার লেন বিশিষ্ট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

তিনি বলেনে, ‘বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। মহামারি করোনাভাইরাসের সময় দলটির নেতাকর্মীরা দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে।’

কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র কোন কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছেন। আর সুবিধাবাদী-দুনীতিবাজদের দলে প্রশ্রয় দিচ্ছে।

মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে,জাতি তা জানতে চায়?

তিনি বলেন, মহামারীর প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপি প্রশংসিত হচ্ছে । কিন্তু এই দুঃসময়ে বিএনপি কোন ভূমিকা না রেখে শুধু বক্তৃতা – বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।

ওবায়দুল কাদের বলেন, সরকারের কোন ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের আরো দুঃসময় এবং জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিলো।

তিনি বলেন, বিএনপি ভেবেছিলো মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে।

মন্ত্রী বলেন, এই জন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে, আর জনগণ বিএনপি’র এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না।

বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে নাকি বন্দী করে রাখা হয়েছে -মির্জা ফখরুল সাহেবের এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত।

তিনি জানান, শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছে। তারা এমন একটা দল যাদের নূন্যতম কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা নিজ দলে অপরাধীদের লালন করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজধানীর সাথে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় এ জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বলেন, রাজধানীর সাথে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এ মহাসড়কটি গুরুত্ব অনেক বেশি। তাই এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন জরুরী।

মন্ত্রী সংশ্লিষ্টদের এই সড়কাংশ পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র ব্যানার ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন।

সড়ক পরিবহন মন্ত্রী এয়ারপোর্ট রোডসহ রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার সড়ক সমূহের সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতার ওপরও জোর দেন।

তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল প্লাটফর্মে এসময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, পৌর মেয়র গোলাম কবির।

এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়খ ফারুক হাসান তুহিনসহ সড়ক ও জনপথ অধিদপ্তর ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31