IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ডাসকোর জেলা পর্যায়ে আঞ্চলিক সংলাপ

রাজশাহীতে ডাসকোর জেলা পর্যায়ে আঞ্চলিক সংলাপ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীতে ডাসকো’র জেলা পর্যায়ে, উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে নিরসনে জেলা পর্যায়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজশাহীতে ইউসেপ হলরুমে সংলাপটির আয়োজন করা হয়।

নেটজ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের এই সংলাপে সভাপতিত্ব করেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

বিশেষ অতিথি ছিলেন, শবনম শিরিন, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, আলম আলী।

সংলাপটিতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ইসরাত জাহান। এরপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাসকো ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এনামুল হক খান লিটন। সেখানে এলাকার সমস্যা নিয়ে একটি স্লাইড উপস্থাপণ করা হয়। সেখানে দেখা যায় রাজশাহীতে বাল্য বিয়ের প্রবণতা অনেক বেশী পাশাপাশি মাদকের একটি ভয়াবহ চিত্র। তৃণমূলের প্রান্তিক পর্যায়ের জনগণ সংলাপে তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি ডাসকো ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চায় একসাথে এতগুলো ডিপার্টমেন্টকে যুক্ত করার জন্য। আমি মনে করি আজকের সকলের একত্রিত পরিকল্পনায় আমরা সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব করতে পারব। তবে আমি মনি করি বাল্য বিয়ে শুধু সামাজিক ব্যাধি নয় এটি মনসতাত্ত্বিক বিষয়েও পরিণত হয়েছে। তাই আমি আশা করব আপনারা মানুষের সাথে আরো ভালোভাবে মিশে তাদের ভিতরকার সমস্যা তুলে এনে তা সমাধানে আরো বেশী তৎপর হবেন।

সংলাপে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, কোন ঘটনা ঘটলে চুপ করে না থেকে প্রতিবাদ করতে হবে। নির্যাতন প্রতিরোধে আমরা সরকারের হটলাইন নাম্বারগুলো ব্যবহার করতে পারি। আপনারা প্রয়োজনে সরাসরি আমাকেও ফোন করতে পারেন।

মাঠ পর্যায়ে এই বিষয়গুলো বেশি বেশি আলোচনার উপর গুরুত্বারোপ করে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, বাল্য বিবাহ কুফল সম্পর্কে স্কুল বা কমিউনিটি পর্যায়ে আলোচনা আরো বেশী বাড়াতে হবে। আমরা নির্যাতনের ধরনগুলো না জানার কারণে আমরা মনে করি না কোনটি নির্যাতন আর কোনটি নির্যাতন নয়। আজকে যারা এখানে ছাত্রছাত্রী আছ আমি তাদেকে বলব তোমরা বাল্য বিবাহ করবে না এবং এর শিকার হলে প্রধান শিক্ষক বা সরাসরি জানাবে।

সংলাপে নারী নির্যাতন, যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধে কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এই সুপারিশসমূহ প্রস্তাব করেন যুক্ত প্রকল্পের স্টুডেন্ট ফোরাম ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ।

সংলাপে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিক্ষক, ইউনিয়ন পরিষদ সদস্য ও ডাসকো ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31