IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে ইউপি চেয়ারম্যানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তানোরে ইউপি চেয়ারম্যানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক খান আওয়ামী লীগে যোগদান করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন চেয়ারম্যান মোজাম্মেল হক খান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সরনজাই ইউনিয়নের সরনজাই বাজারে চেয়ারম্যান মোজাম্মেল হক খানের চেম্বারে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিএমডিএ অফিসের আয়োজনে সকল ডিপ অপারেটরদের সাথে এমপি ওমর ফারুক চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এসময় এমপি ওমর ফারুক চৌধুরী অতিথি হিসেবে আমাকে ফুলের মালা পরিয়ে অনুষ্ঠানে বরন করে নেন। কিন্তু এ ঘটনা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা আমাকে মালা পরিয়ে আওয়ামী লীগে যোগদান করালেন এমপি ওমর ফারুক চৌধুরী বলে অপপ্রচার চালাচ্ছেন। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার। তিনি আওয়ামী লীগে যোগদান করেন নি। আর ভবিষ্যতেও করবেন না বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন চেয়ারম্যান মোজাম্মেল হক খান।

এছাড়াও তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানান, ভবিষ্যতে এমন মিথ্যাচার না করার জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31