IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়
Home >> রাজশাহী >> কেশরহাটের পান বাজার পরিদর্শন করলেন ইউএনও

কেশরহাটের পান বাজার পরিদর্শন করলেন ইউএনও

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার পান বাজারে প্রায় তিন যুগ আগে সরকারিভাবে নির্মিত ছয়টি টিনশেড এর একাংশে ২০শে অক্টোবর শুক্রবার সকালে কেশরহাট পৌরসভার ২ কাউন্সিলর অবৈধভাবে ইট দিয়ে ঘর নির্মাণ করা শুরু করলে স্থানীয় জনতা এ কাজে বাধা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসার ও কেশরহাট ভূমি অফিস অবগত হলে লোক পাঠিয়ে তা বন্ধ করে দেন।

এবিষয়ে স্থানীয়, জাতীয় এবং অনলাইন বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। এরপর শনিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা কেশরহাট পান বাজার পরিদর্শন করেন এবং সেখানে প্রতিদিন যে সমস্ত ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের কথা শোনেন।

এসময় ব্যবসায়ীরা ইউএনও কে অনুরোধ করেন যে, ছয়টি টিনশেড সম্পূর্ণরূপে ভেঙ্গে নতুন করে তিন বা পাঁচতলা বিশিষ্ট ভবন এখানে নির্মাণ করা হয়। তাতে করে এখানে অস্থায়ীভাবে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তাদের সকলের দোকানের ব্যবস্থা হবে এবং আরো অসংখ্য ব্যবসায়ীদের দোকানের ব্যবস্থা হবে। প্রতিবছর কেশরহাট পৌরসভা এবং সরকার অনেক রাজস্ব আদায় করতে পারবে এখান থেকে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করলাম। বিষয়টি নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031