IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> রাজশাহী >> রাসিকের ৮৫ পরিবেশ কর্মীকে সুরক্ষা সামগ্রী দিয়েছে ইউএনডিপি

রাসিকের ৮৫ পরিবেশ কর্মীকে সুরক্ষা সামগ্রী দিয়েছে ইউএনডিপি

ধূমকেতু প্রতিবেদক : ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৮৫ জন পরিবেশ কর্মী পেল সুরক্ষা সামগ্রী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১টি ভেস্ট, ১ বক্স মাস্ক, ১ জোড়া গ্লাভস ও রাবার বুট জুতা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার অপূর্ব সতী মাহবুব।

অনুষ্ঠানে রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম বলেন, রাজশাহী মহানগরী গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে খ্যাতি পেয়েছে অনেক আগেই। খ্যাতির স্বীকৃতি স্বরূপ এরই মধ্যে একাধিক জাতীয় পুরস্কারসহ বিশ্বের স্বাস্থ্যসম্মত নগর হিসেবেও পরিচিতি মিলেছে। নগরীর উন্নয়নে সবুজ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের কারণে প্রশংসিত হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো জাতীয় পরিবেশ পদক পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেছে।

তিনি আরও বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঐকান্তিক প্রচেষ্টায় এ নগরী আজ দেশের গন্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা নগরীতে পরিণত হয়েছে। করোনাকালীন সময়ে রাজশাহী সিটি কর্পোরেশন নমুনা সংগ্রহ, ঔষুধ, খাদ্য বিতরণ, অক্সিজেন সরবরাহ নানামূখী কাজ বাস্তবায়ন করে। পরিচ্ছন্ন কর্মী, পরিবেশ কর্মীসহ স্বাস্থ্যকর্মীসহ রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মীরা করোনীকালীন সময়ে সম্মুখ সারিতে থেকে পরিস্থিতি মোকাবিলা করে। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ কর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করাই ইউএনডিপি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রাসিকের ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাপোর্ট অফিসার আবু মেহেদী আল মাহমুদ, ন্যাশনাল জুনিয়র কনসালটেন্টসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news