IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাজি ধরে গুড়-কলা খেয়ে প্রাণ গেল বায়েজিদের

বাজি ধরে গুড়-কলা খেয়ে প্রাণ গেল বায়েজিদের

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে বাজিধরে ২ কেজি গুড় ও ২ হালি কলা খেয়ে বায়েজিদ হোসেন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত বায়েজিদ হোসেন উপজেলার পারআধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জনের সাথে বাজিধরে অতিরিক্ত খাবার খেতেন। বাজিধরে খাবার খাওয়া এটাই যে তার জীবনের শেষ খাবার সেটা জানলে হয়তো বায়েজিদ বাজি ধরে ২ কেজি গুড় ও ২ হালি কলা কখনোই খেতেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় ভান্ডারপুর বাজারে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের বিঠু কসাইয়ের সাথে পারআধাইপুর গ্রামের বায়েজিদ হোসেন ২ কেজি গুড় ২ হালি কলা বাজি ধরে। বাজিধরে ঐ ২ কেজি গুর ও ২ হালি কলা বায়েজিদ খেয়ে ফেলে। পরে রাতে বাড়িতে গিয়ে অসুস্থ্য হয় হলে তাকে আক্কেলপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে সেখানে ভর্তি করানো হয়। এবং বুধবারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসীরা জানান, বায়েজিদ বিভিন্ন সময় জারতার সাথে বাজি ধরে খাবার খেতেন এবং সে এর অনেক আগে একজনের সাথে বাজিধরে ৫ কেজি জিলাপি খেয়ে এক জোড়া হালের গরুও জিতে নিয়ে ছিলেন।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। সে বিভিন্ন সময় বাজিধরে খাবার খেতেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31