IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাঘায় জামায়াত-বিএনপির নেতৃবৃন্দসহ গ্রেপ্তার ১০

বাঘায় জামায়াত-বিএনপির নেতৃবৃন্দসহ গ্রেপ্তার ১০

গ্রেপ্তার, আটক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী (৫৭) ও ওয়ার্ড বিএনপির সাবেক নেতা সাবদার হোসেনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) আসর নামাজের আগে উপজেলা চেয়ারম্যানকে বাঘা পৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাওলানা জিন্নাত আলী ও শাহী মসজিদ এলাকা থেকে বিএনপি নেতা সাবদার হোসেনকে আটক করা হয়। তাদের দু’জনকে থানা হেফাজতে রাখা হয়েছে।

মাওলানা জিন্নাত আলীকে আটকের পর তার ছেলে ইলিয়াস কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার ভাতিজার জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার পিতাকে আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে একই মামলায় আটক ৫ জনকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এরা হলেন, সরেরহাট গ্রামরে মৃত আবদুল কুদ্দুস সরকারের ছেলে সাগর আলী সরকার (২৩),কলিগ্রামের মৃত আবু তাহেরের ছেলে মনিরুজ্জামান (৪২), ছারেত মন্ডলের ছেলে মামুন মন্ডল (৩৩), রফিকুল আলীর ছেলে রব্বেল আলী (৩৫), মুর্শিদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জীবন আলী (২৪) বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়াও ওয়ারেন্টভূক্ত ৩জন আসামী- বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), মক্কেল শিকদারের ছেলে জাকের আলীকে (৪৮) আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ওসি খায়রুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31