IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> বিনোদন >> কসমেটিক সার্জারিতে হলিউড অভিনেত্রী লুয়ানার মৃত্যু!

কসমেটিক সার্জারিতে হলিউড অভিনেত্রী লুয়ানার মৃত্যু!

ধূমকেতু নিউজ ডেস্ক : কসমেটিক সার্জারি প্রাণ কেড়ে নিল ২৯ বছররের হলিউড অভিনেত্রী ও ব্রাজিলের ইনফ্লুয়েন্সার লুয়ানা অ্যানড্রেডের। হাঁটুতে লাইপোসাকশন করানোর ঠিক পরের দিনই মৃত্যু হয় এই অভিনেত্রী। অস্ত্রোপচার করানোর সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল, সেই কারণেই পর পর চার বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় লুয়ানার।

ব্রাজিলের সাও পওলোতে সাও লুইজ় হাসপাতালে অস্ত্রোপচার হয় লুয়ানার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, লুয়ানার পরিবার এই অস্ত্রোপচারের জন্য একজন বাইরের চিকিৎসককে নিয়োগ করেছিলেন। মৃত্যুর পর তদন্ত রিপোর্টে দেখা গিয়েছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয় তার। অস্ত্রোপচারের পরেই লুয়ানাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তার হেমোডায়নামিক ট্রিটমেন্ট চলে। প্লাস্টিক সার্জান ডিওভেন রুয়ারো জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে সে ভাবে কোনও শারীরিক সমস্যা ছিল না লুয়ানার। কিছু কিছু ক্ষেত্রে লাইপোসাকশান ট্রিটমেন্টের ফলে মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে।

অনেকের ধারণা, শারীরচর্চা বা খাদ্যাভ্যাসের বদল না করে কেবল মাত্র লাইপোসাকশনের মাধ্যমেই বাড়তি ওজন ঝরিয়ে ফেলা যায় এই ধারণা একেবারেই ভুল। ঘুমের অভাব, খাওয়াদাওয়ায় ব্যাপক অনিয়মের কারণে পেটের ভিতর, অন্ত্রের আশপাশে জমে মূলত শরীরের যে অতিরিক্ত ওজন বাড়ে, লাইপোসাকশনের মাধ্যমে সেই মেদ কমিয়ে ফেলা যায় না। এই পদ্ধতিতে একমাত্র ত্বকের নীচে জমে থাকা মেদ কমানো হয়। শারীরচর্চা, ডায়েট করার পরেও যখন ঊরু, নিতম্ব, ঘাড় ইত্যাদি বিশেষ বিশেষ জায়গার মেদ কমানো যায় না, তখন লাইপোসাকশন করানো যেতে পারে।

চিকিৎসকদের মতে, কোনও অস্ত্রোপচার কিংবা মেডিক্যাল ট্রিটমেন্ট সম্পূর্ণ বিপদের ঝুঁকিমুক্ত, এ কথা কখনওই বলা যায় না। কমবেশি ঝুঁকি সব ক্ষেত্রেই থাকে। তাই ভাবনাচিন্তা করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ করেই এই ধরনের অস্ত্রোপচার করানো ভাল। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031