ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার ১নং ধূরইল ইউনিয়নের কাশিমালা ব্রীজ ঘাটে ৬ নং ওর্য়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় নৌকার ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন তোতা, পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবুল আক্তার মুক্তা।
প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক ও ধূরইল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, রেজাউলসহ ওর্য়াড, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


